Thursday, April 2, 2026

প্যান কার্ড ও আধার কার্ড যুক্ত করুন ৩০ জুন এর মধ্যে

Date:

Share post:

প্যান কার্ড ও আধার কার্ড যুক্ত করার সময়সীমা শেষ হচ্ছে ৩০ জুন। নির্দিষ্ট তারিখের মধ্যে দু’টি কার্ড জুড়তে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হয়েছে, আধার কার্ড ও প্যান কার্ড না জুড়লে পরবর্তী মাস থেকে কর্মীদের নির্দিষ্ট সময়ে বেতন পাওয়ায় সমস্যা দেখা দিতে পারে।

এর আগে পিএফ-আধার যুক্ত করার বিষয়ে সময় নির্দিষ্ট নির্দেশিকা দিয়েছিল কেন্দ্রীয় সরকার। যদিও সেই সময়সীমা বাড়িয়ে সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে।

নিশ্চয়ই ভাবছেন কী ভাবে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার যুক্ত করবেন? কোন পদ্ধতি অবলম্বন করতে হবে? দেখে নিন এক ঝলকে।

ইনকাম ট্যাক্সের অফিশিয়াল ওয়েবসাইট www.incometax.gov.in-এ যান।এই ওয়েবসাইটের হোম পেজে ‘আওয়ার সার্ভিস’ বলে একটি অপশন আছে, সেখানে গিয়ে ‘লিঙ্ক আধার’ বিকল্পে ক্লিক করুন ।
ক্লিক করার পর একটি নতুন পেজ খুলবে, সেটিতে প্যান কার্ড ও আধার কার্ডের যাবতীয় তথ্য দিতে হবে নির্দিষ্ট বক্সে।সব তথ্য দিয়ে সেভ করার পর প্যান ও আধার লিঙ্কের বিস্তারিত তথ্য জানতে ক্লিক করতে হবে ‘ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস’-এ।
এ বার পেজে আধার ও প্যান যুক্ত হওয়ার বিস্তারিত তথ্য দেখা যাবে। যদি সঠিক ভাবে লিঙ্ক হয়ে থাকে, তাহলে প্যান কার্ড নম্বর ও আধার নম্বর লিঙ্ক হয়েছে, সেটি দেখতে পাবেন স্ক্রিনে।

Related articles

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...