Monday, March 30, 2026

বিধানসভার PAC-র চেয়ারম্যান পদে আজই মনোনয়ন জমা দিতে পারেন মুকুল রায়

Date:

Share post:

রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC) চেয়ারম্যান পদের জন্য সম্ভবত আজ বুধবার মনোনয়ন পত্র জমা দিতে পারেন মুকুল রায় (Mukul Roy)৷ বিধানসভা সূত্রে এমনই জানা গিয়েছে৷ এই পদে শাসক দল যে মুকুল রায়কেই বেছে নেবে, এমন জল্পনা আগেই ছিলো৷ আজ মনোনয়ন দাখিল করলে বিষয়টি আর জল্পনার স্তরে থাকবে না৷

সব কিছু ঠিক থাকলে আজ বেলা ৩টে নাগাদ মনোনয়ন পত্র জমা দেবেন মুকুল রায়৷ মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার দিন থেকেই এই পদে শাসক দলের পছন্দের তালিকায় তাঁর নামই রয়েছে৷ PAC-র চেয়ারম্যান পদটি সাধারণত বিরোধী দলকে দেওয়াই রীতি৷ তৃণমূলে (TMC) যোগদান করলেও বিধানসভার নথিতে মুকুল রায় এখনও বিজেপি বিধায়ক। সুতরাং, এবারও রীতি ভাঙ্গছে না৷ ২০১৬-র বিধানসভায় মানস ভুঁইয়া, শঙ্কর সিং-এর ক্ষেত্রেই এমনই হয়েছিল। দু-জনই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদানের পর PAC-র চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন বিরোধী বিধায়ক হিসাবে। বিধানসভার নথিতে এই দু’জনই ছিলেন বিরোধী দল কংগ্রেসের বিধায়ক।

বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে ২ জুলাই। তার আগেই ২৮ জুন বিধানসভার ৪টি গুরুত্বপূর্ন কমিটি নির্বাচিত হবে। এই ৪ গুরুত্বপূর্ণ কমিটি হল পাবলিক আ্যাকাউন্টস কমিটি, কমিটি ফর পাবলিক আন্ডার টেকিং, এস্টিমেট কমিটি এবং কমিটি ফর লোকাল বডি ফান্ড। সবক’টি কমিটির জন্যই মনোনয়ন পত্র জমা পড়ার কথা আজই৷ গত শুক্রবার , বিধানসভার গুরুত্বপূর্ণ ৪ কমিটি সহ আরও ৬ কমিটির চেয়ারম্যানের নাম প্রস্তাব করেছে বিজেপি পরিষদীয় দল। ওইদিনই পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথাও বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। PAC-র চেয়ারম্যান পদে বিজেপির তরফে এই পদে অশোক লাহিড়ীর নাম প্রস্তাব করা হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

Related articles

জমি দখল মামলায় তলব! ইডি দফতরে হাজিরা দেবাশিস কুমারের

কেন্দ্রীয় এজেন্সি (Central Agency) দিয়ে বিরোধীদের ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি (BJP)। ভোট (Election 2026) আসলেই বাড়ে সক্রিয়তা।...

লাল সেলাম আর চোখের জলে প্রিয় বাবিনকে শেষ বিদায়

আড়ম্বর পছন্দ ছিল না। সহজ কথার মতোই সহজ জীবনযাত্রা ছিল। জনপ্রিয় অভিনেতা হয়েও ভুলে যাননি শিকড়কে। সেই কারণেই...

অনলাইনে ছুরি কিনে প্রেমিকাকে খুন! দেহাংশ ফ্রিজে সংরক্ষণ নৌসেনা কর্মীর

শ্রদ্ধাকাণ্ডের পুনরাবৃত্তি! বান্ধবীকে খুন করে দেহ টুকরো করার অভিযোগে গ্রেফতার (Navy Personnel Arrested) এক নৌসেনা কর্মী (৩০)। এই...

বিজেপিকে ভোট দিতে ধমকাচ্ছেন মমতা: কমিশনে নালিশ সুকান্ত-রিজিজুদের

বাংলার ভোটের ময়দানে প্রার্থী বিভ্রাটে জেরবার বিজেপি নেতারা। ধর্মের ভিত্তিতে ভোট আর এসআইআর করে ভোটার হারিয়েছে বিজেপি। এই...