Sunday, April 5, 2026

দিল্লিতে মোদি -শাহর কাছে নীতীশ? জল্পনা মন্ত্রিসভায় যোগদান নিয়ে

Date:

Share post:

বিজেপি সূত্রে (BJP) খবর চলতি মাসের শেষের দিকেই কেন্দ্রীয় মন্ত্রিসভা (Central ministry expansion) বিস্তারের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আরও একটি সম্ভাবনা নিয়ে রাজধানীতে চর্চা শুরু হয়েছে। সেটি হল নীতীশ কুমারের জেডিউকে (Chief minister of Bihar Nitish Kumar) এবার মন্ত্রিসভায় দুটি গুরুত্বপূর্ণ পদ পদ দেওয়ার প্রস্তাব হয়েছে। যদিও আলোচনার পরে প্রস্তাবটিতে পরিবর্তন আসার সম্ভাবনাও আছে।

এদিকে জানা গিয়েছে মঙ্গলবারই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার দিল্লি পৌঁছে গেছেন। কয়েকদিন তিনি দিল্লিতেই থাকবেন। নীতীশের পক্ষ থেকে এই সফরকে ব্যক্তিগত সফর বলে অভিহিত করা হলেও বিশ্বস্ত সূত্রের খবর প্রধানমন্ত্রী (prime minister Narendra Modi)এবং স্বরাষ্ট্রমন্ত্রীর(home minister Amit Shah) সঙ্গে মন্ত্রিসভা বিস্তার নিয়ে একান্তে আলোচনা করতেই দিল্লি গেছেন নীতীশ কুমার।

আরো জানা গিয়েছে যে, নীতীশের একান্ত ইচ্ছা মন্ত্রিসভা বিস্তারের সময় গুরুত্বপূর্ণ পদ লাভের পাশাপাশি রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ আদায় করে আনা। কারণ সাম্প্রতিক করোনা অতিমারি এবং সুপার সাইক্লোন ইয়াসের জেরে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বিহার । সেই ক্ষয়ক্ষতির খতিয়ান পেশ করতে দিল্লি গেছেন নীতীশ।

 

তবে বিহারের মুখ্যমন্ত্রীর এই দিল্লি সফর নিয়ে লুকোছাপা কিছু কম হচ্ছে না। নীতীশ ঘনিষ্ঠ সাংসদ লালান সিং নীতিশের এই সফরকে ব্যক্তিগত বলে মন্তব্য বলেছেন, যে নীতীশের এই দিল্লির সফরের সঙ্গে মন্ত্রিসভা বিস্তারের কোনও যোগসূত্র নেই। চিকিৎসার প্রয়োজনে নীতীশ দিল্লি গেছেন। , ‘আমরা জেডিইউ আর বিজেপি মিলে ভাল ভাবে বিহারে সরকার চালাচ্ছি, আমাদের পরস্পরের মধ্যে কোনও বিরোধ নেই।’

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...