Wednesday, June 24, 2026

‘নিখোঁজ বাবুল সুপ্রিয়’, সন্ধান চেয়ে জামুরিয়ায় পোস্টার

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনের পর নিখোঁজ আসানসোলের বিজেপি (BJP) সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়! (Babul Supriyo) এই দাবি করে পোস্টার পড়ল জামুরিয়া বাস স্ট্যান্ড এলাকায়। হিন্দি ও বাংলায় লেখা সেই পোস্টারে বাবুল সুপ্রিয়র ছবি দিয়ে লেখা, ‘গুমশুদা কি তলাশ।‘ ওই পোস্টারগুলির নিচে লেখা, জামুরিয়া নাগরিকবৃন্দ।

বুধবার জামুরিয়া এলাকায় যে পোস্টারগুলি মিলেছে তার সবকটিই হিন্দি ভাষায়। তাতে লেখা, ‘গুমসুদা বাবুল। তলাশ চাহিয়ে।’ পোস্টারগুলি থেকে জানা গিয়েছে, জামুরিয়া নাগরিকবৃন্দের তরফে এই পোস্টার দেওয়া হয়েছে। যদিও বিজেপি এই কাজের জন্য তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছে। বিজেপির অভিযোগ, ‘এর আগেও সাংসদের বিরুদ্ধে এই ধরণের পোস্টার পড়েছিল। লোকসভা ভোটের আগে বিজেপি প্রার্থীর সন্ধানে এমন পোস্টার পড়েছিল। সেই জবাব ভোটে মানুষ দিয়ে দিয়েছে।‘

যদিও বিজেপির আনা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। জেলা তৃণমূল নেতৃত্বের পাল্টা অভিযোগ, এই ধরনের কাজ আমরা করি না। যারা পোস্টার লাগিয়েছে, তারা দেখেছে ইয়াস বা করোনা– কোনও সময়েই বাবুল সুপ্রিয়কে দেখা যায়নি। ৭ বছর সাংসদ, একবারও মানুষের পাশে দাঁড়াননি।

আরও পড়ুন- দুধ বিক্রেতা থেকে কয়েকশো কোটির মালিক! প্রতারণার অভিযোগে ধৃত বিজেপি নেতা

 

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...