Tuesday, June 23, 2026

এবার সারদা: সুমন চট্টোপাধ্যায়ের আগাম জামিনের আর্জি খারিজ, ফের গ্রেফতারির মুখে

Date:

Share post:

আর্থিক প্রতারণার দায়ে ফের গ্রেফতারির মুখে সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় ৷

চিটফান্ড-কেলেঙ্কারিতে গ্রেফতারি এড়াতে যথাসম্ভব গোপনে ওড়িশা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়৷ ওই আবেদন খারিজ করে দিয়েছে ওড়িশা হাইকোর্ট। এর ফলে CBI যে কোনও মুহুর্তে হেফাজতে নিতে পারে অভিযুক্ত সুমন চট্টোপাধ্যায়কে৷

প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ ডিসেম্বর আইকোর চিটফাণ্ড সংক্রান্ত মামলায়
CBI তাঁকে গ্রেফতার করেছিলো। ১৮ মাস বন্দি থাকার পর ২০২০ সালের জুলাই মাসে তিনি জামিন পান৷

সুমন চট্টোপাধ্যায়ের আগাম জামিনের এই আবেদনের শুনানি হয়
ওড়িশা হাইকোর্টের বিচারপতি শত্রুঘ্ন পূজারির এজলাসে৷ আগাম জামিনের আর্জির বিরোধিতা করে ওড়িশা হাইকোর্টে CBI জানায়, সুমন চট্টোপাধ্যায় ও তাঁর নিজস্ব কোম্পানি সারদা গ্রুপের দু’টি কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। এই চুক্তির ভিত্তিতেই সারদা গ্রুপের ৪ কোটি ৫৪ লক্ষ টাকা সুমন এবং তাঁর সংস্থা হাতিয়ে নেয়। পরবর্তীকালে তিনি সাড়ে ৩ কোটি ফিরিয়ে দিলেও বাকি ১ কোটি ৪ লক্ষ টাকা ফেরত দিতে অস্বীকার করেন সুমন৷ CBI বারংবার বকেয়া টাকা ফেরত দিতে বললেও রাজি হননি সুমন চট্টোপাধ্যায় ৷ ফলে CBI আইনি পদক্ষেপ করেছে৷ তাঁকে গ্রেফতার করার পরিস্থিতি তৈরি হয়েছে৷

CBI-এর এই সওয়ালের পরই সারদা অর্থলগ্নি সংস্থার সঙ্গে অভিযুক্তের যোগাযোগ থাকা এবং ওই সংস্থার অর্থ আত্মসাতের অভিযোগ উল্লেখ করে বিচারপতি খারিজ করেন সুমনের আগাম জামিনের আবেদন৷ নির্দেশে বিচারপতি জানিয়েছেন, অভিযোগ খুবই গুরুতর। আবেদনকারী একজন প্রভাবশালী ব্যক্তি। সাংবাদিক হিসাবে তাঁর রাজনৈতিক যোগাযোগ রয়েছে। সেই প্রভাব খাটিয়ে সুবিধা আদায় করতে পারেন৷ তাই সুমন চট্টোপাধ্যায়কে হেফাজতে নিয়ে CBI জিজ্ঞাসাবাদ করতে পারে। একইসঙ্গে আদালত জানিয়েছে, সুমনের বিরুদ্ধে আর্থিক প্রতারণার এই অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগাম জামিন মঞ্জুর করা হলে তদন্ত বাধাপ্রাপ্ত হতে পারে৷ বলা হয়েছে, তদন্তের স্বার্থে CBI যে কোনও পদক্ষেপ করতে পারে৷

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...