Friday, June 26, 2026

বিজেপি সাংসদের অভিযোগের পাল্টা দিলেন নুসরত, প্রশ্ন উঠছে বিয়ে নাহলে বিয়ে বাতিলের মামলা কেন

Date:

Share post:

নুসরত জাহানের ‘বিয়ে’ নিয়ে বিতর্ক অব্যাহত। বিজেপি সাংসদ সঙ্ঘমিত্রা মৌর্যের অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন নুসরত। দাবি করেন, তাঁর ম্যারেজ অ্যানালমেন্ট অর্থাৎ বিয়ে বাতিল মামলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে লোকসভার স্পিকারকে সে কথা লিখিত আকারে জানিয়েছেন তিনি।

সাংসদ হওয়ার পর লোকসভায় শপথগ্রহণের সময় নিজের সম্পর্কে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করেছেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। জনপ্রতিনিধি হিসাবে তাঁর এই ভূমিকার বিরুদ্ধে প্রশ্ন তুলে নুসরতের সাংসদ পদ খারিজের দাবি তুললেন উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ সঙ্ঘমিত্রা মৌর্য। জনপ্রতিনিধি হিসাবে নিজের সম্পর্কে অসত্য ভাষণের জন্য অভিনেত্রী সাংসদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন বিজেপির মহিলা সাংসদ। তিনি বলেন, নুসরত যা করেছেন তা অনৈতিক ও বেআইনি। এই বিষয়ে সংসদের এথিকস কমিটির সিদ্ধান্ত নেওয়া উচিত।

আরও পড়ুন-আচার্যর অনুমোদন আসেনি, উপাচার্য সুরঞ্জন দাসের মেয়াদ বৃদ্ধি করল রাজ্য

সঙ্ঘমিত্রা মৌর্যের অভিযোগের প্রতিক্রিয়া দিয়ে নুসরত জানিয়েছেন, বিয়ে বাতিলের মামলা শুরু হতেই তিনি লোকসভার স্পিকারকে চিঠি লিখিত জানিয়েছেন। প্রশ্ন উঠছে, বিয়ে যদি নাই হয়ে থাকে তাহলে বিয়ে বাতিলের মামলা কেন হবে।

 

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...