Saturday, April 4, 2026

নন্দীগ্রাম-মামলার এজলাস বদলের দাবিতে এবার আইনি পথে মুখ্যমন্ত্রীর আইনজীবী

Date:

Share post:

এবার বিচারপতি কৌশিক চন্দকেই নন্দীগ্রাম মামলা ছেড়ে দেওয়ার আবেদন জানালেন মুখ্যমন্ত্রীর আইনজীবী৷ এই ধরনের আর্জিকে আইনি পরিভাষায় বলা হয় ‘Interlocutory’ আবেদন৷

নন্দীগ্রামের ভোটে কারচুপির অভিযোগে হাইকোর্টে মুখ্যমন্ত্রীর দায়ের করা মামলার শুনানি বিচারপতি কৌশিক চন্দের এজলাস থেকে সরানোর দাবিতে ওই বিচারপতির কাছেই এবার Interlocutory আবেদন করা হলো ( No GA1/2021)৷

মুখ্যমন্ত্রীর আইনজীবী জানিয়েছেন, এই মামলা বিচারপতি কৌশিক চন্দের এজলাস থেকে সরানোর আবেদন জানিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠি দেওয়া হয়েছিলো৷ এই চিঠির কোনও উত্তর পাওয়া যায়নি৷ ওদিকে এদিন হাইকোর্টের যে ‘কজ-লিস্ট’ প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে, বৃহস্পতিবার, ২৪ জুন, এই মামলার শুনানি ধার্য হয়েছে ওই একই বিচারপতির এজলাসে৷ ”

মুখ্যমন্ত্রীর আইনজীবী জানিয়েছেন, “এই ঘটনার পর বুধবারই মুখ্যমন্ত্রীর তরফে আলাদা একটি আবেদন দাখিল করা হয়েছে৷ বিচার-প্রক্রিয়া পক্ষপাতহীন করতে এছাড়া অন্য কোনও বিল্প আইনি পথ নেই৷ নতুন আবেদন করা হয়েছে বিচারপতি কৌশিক চন্দের কাছেই৷ নন্দীগ্রাম-নির্বাচন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে ‘ইলেকশন পিটিশন’ দাখিল করেছেন, সেই মামলা অন্য এজলাসে স্থানান্তরের আর্জি জানানো হয়েছে৷ কারণ হিসাবে বলা হয়েছে, বিচারপতি কৌশিক চন্দের এজলাসে এই মামলার বিচার-প্রক্রিয়া চালু থাকলে, নিরপেক্ষ বিচার না পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে৷ বিচারপতি চন্দকেই এই মামলা ছেড়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে”৷

বৃহস্পতিবার মূল নন্দীগ্রাম ভোট নিয়ে দাখিল করা ‘ইলেকশন- পিটিশন’-এর শুনানির আগেই নতুন আবেদনটির শুনানি হতে পারে৷

আরও পড়ুন- বাংলাদেশের আর্থিক অগ্রগতিতে আয়োজিত আন্তর্জাতিক ওয়েবিনারে উজ্জল প্রসূন

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...