Monday, March 30, 2026

ম‍্যাচের ষষ্ঠ দিনে কী পরিকল্পনা ভারতের? সাংবাদিক সম্মেলনে এসে জানালেন শামি

Date:

Share post:

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের ( world test championship final) ষষ্ঠ দিনে ভারতের( india) সামনে কঠিন লড়াই। ষষ্ঠ দিনে উইকেটে টিকে না থাকতে পারলে, চাপে পড়ে যাবে ভারতীয় দল। তাই বিরাট কোহলি( virat kohli) এবং অজিঙ্কে রাহানেদের( ajinkya rahane) উচিত যতসম্ভব বেশি ক্রিজে থেকে রান তোলা। এই মুহূর্তে নিউজিল্যান্ডের ( new Zealand )থেকে ৩২ রান এগিয়ে টিম ইন্ডিয়া। তবে এটা যে যথেষ্ট নয় তা ভালই জানেন মহম্মদ শামি( Mohammed shami)। ষষ্ঠ দিনে কী ভাবে এগোনো উচিত, ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে বললেন তিনি।

এদিন সাংবাদিক সম্মেলনে এসে শামি বলেন,” বৃষ্টির জন্য অনেকটা সময় নষ্ট হয়েছে। তাই কত রান করে ছাড়া উচিত, সেই নিয়ে কথা হয়নি। সবে আমাদের দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে। যত রান করা সম্ভব, করতে হবে। ইংল্যান্ডে যে কোনও সময় পরিস্থিতি পাল্টে যেতে পারে। সেই অনুযায়ী খেলতে হবে আমাদের। জয়ের জন্য ওদের ১০ উইকেট নিতে হবে আমাদের। তার আগে লড়াইয়ের মতো রান দরকার আমাদের।”

নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে চার উইকেট নেন শামি। দলের হয়ে এই পারফরম্যান্স করতে।

  1. আরও পড়ুন:বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে বর্ণবিদ্বেষী মন্তব্য, মাঠ থেকে বের করে দেওয়া হল দুই দর্শককে

 

Related articles

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...

IPL: পালা বদলের পর্ব শুরু সিএসকেতে, ধোনি অনুপস্থিতিতে ভরসার নাম স্যামসন

আইপিএলের (IPL)মঞ্চে সোমবারের ম্যাচটা যেন শুধু একটা খেলা নয়, এটা পালাবদলের গল্প। একদিকে চেন্নাই সুপার কিংস(CSK), অন্যদিকে রাজস্থান...

SIR-এর কোপে মুর্শিদাবাদের নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম

নাম বাদ দেওয়ার পরিকল্পনা মাথায় রেখেই যে এই রাজ্যে নির্বাচন কমিশন (Election Commission) এসআইআরের (SIR) খেলা খেলেছে তা...