Friday, April 3, 2026

জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন ভক্তদের জন্য খুলে গেল দক্ষিণেশ্বরের মন্দির

Date:

Share post:

লক্ষীবারের সকালেই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হল দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দির। আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা। এই উপলক্ষেই করোনার বিধিনিষেধ মেনে দক্ষিণেশ্বর মন্দির খোলা হল। সকাল-বিকেল মিলিয়ে মোট সাত ঘণ্টা মন্দিরের দরজা খোলা থাকবে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা আবহে সকাল ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মন্দিরে পবেশ করতে পারবেন ভক্তরা। বিকেল সাড়ে ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত মন্দির খোলা থাকবে। আগের মতোই ভক্তদের জন্য মাস্ক ও স্যানিটাইজার বাধ্যতামূলক করা হয়েছে।

কোভিড পরিস্থিতির কারণে একমাসের বেশি সময় পর থেকে ধীরে ধীরে খুলতে শুরু করেছে রাজ্যের সব মন্দির। তারকেশ্বর খোলার পর করোনার বিধিনিষেধ মেনে মঙ্গলবার থেকে পুনরায় খুলেছে কালীঘাট মন্দিরও। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে মন্দির।তবে গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা। স্বাভাবিক নিয়মে মন্দিরে দুপুরের ভোগ ও সন্ধ্যারতির আয়োজন হলেও, ভক্তরা সেখানে থাকতে পারবেন না।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...