Tuesday, June 23, 2026

সিটি কলেজেও ভ্যাকসিন ক্যাম্প করেছিল ভুয়ো IAS দেবাঞ্জন!

Date:

Share post:

কসবা (Kasba) ভুয়ো ভ্যকসিন (Vaxin) কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। বারুইপুর, সোনারপুর, কসবা ছাড়াও উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট সিটি কলেজেও (City Collage) ভ্যাকসিন শিবির করেছিলেন ভুয়ো IAS দেবাঞ্জন দেব। সেই ক্যাম্প থেকে টিকা নিয়েছিলেন প্রায় ৮০ জন। কসবার ঘটনা সংবাদ মাধ্যমে চাউর হওয়ার পরই আঁতকে ওঠেন সিটি কলেজ থেকে যাঁরা ভ্যাকসিন নিয়েছিলেন। গ্রেফতার হওয়ার পর খবরে দেবাঞ্জন দেবের ছবি প্রকাশ্যে আসতেই ঘুম উঠে যায় সকলের।

জানা গিয়েছে, গত ১৮ জুন সিটি কলেজে ভ্যাকসিন শিবিরের আয়োজন করা হয়েছিল। এই ক্যাম্প থেকে টিকা নিয়েছিলেন কলেজ কর্তৃপক্ষ থেকে শুরু করে পড়ুয়া, এবং বাইরের কিছু সাধারণ মানুষও ভ্যাকসিন নিয়েছিলেন।
কীভাবে ওই ক্যাম্পের অনুমতি মিলল, উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই আমহার্স্ট স্ট্রিট থানায় (Amerheart Street PS) এই বিষয়ে অভিযোগ জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...