Tuesday, April 7, 2026

মালদহে নতুন প্যাক হাউস তৈরি করছে জেলা প্রশাসন

Date:

Share post:

মালদহে একটি অত্যাধুনিক প্যাক হাউস তৈরির পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার নতুন প্যাক হাউস তৈরির পরিকল্পনা নিয়ে উদ্যান পালন দফতর জেলার ব্যবসায়ীদের নিয়ে একটি বৈঠক করলেন জেলাশাসক। বৈঠকে দিল্লি থেকে আসা একটি বিশেষ প্রতিনিধি দলও উপস্থিত ছিল। এদিন বৈঠক শেষে মালদা জেলা নিয়ন্ত্রিত বাজারে প্যাক হাউস তৈরির জায়গা পরিদর্শন করেন প্রশাসনিক কর্তারা।

জেলা প্রশাসন সুত্রে জানা গিয়েছে বর্তমানে জেলায় যে প্যাক হাউস রয়েছে সেটিতে খরচ বেশি। এমন কী যে জায়গায় প্যাক হাউস রয়েছে, সেখানে যাতাযাতের রাস্তা ভাল নয়। জেলার মূল বাজার থেকে অনেক দূরে রয়েছে প্যাক হাউস। তাই এবার জেলা প্রশাসন মূল বাজার চত্বরে প্যাক হাউস তৈরির পরিকল্পনা নিয়েছে। এতে ব্যবসায়ী থেকে এক্সপোর্ট ব্যবসায়ীদের অনেক সুবিধা হবে। বিদেশে আম পাঠাতে খরচ ও অনেক কম হবে। এদিনের এই বৈঠক এবং নতুন প্যাক হাউসের জায়গা পরিদর্শন উপস্থিত ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র, সন্দীপ সাহা, দীপক নায়েক, রাজ্য এক্সপোর্টার সংস্থার সম্পাদক উজ্জল সাহা সহ অন্যান্যরা।

Related articles

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...

ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে বিসিবিতে বড়সড় পালাবদল, বড় দায়িত্বে তামিম

নির্বাচনের পরই বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই বড় পালাবদল। পুরনো বোর্ড ভেঙে দিয়ে এবার দেশের ক্রিকেটের হাল ধরলেন প্রাক্তন...