Tuesday, June 9, 2026

জয়নগরে হাজির বিরল প্রজাতির আমেরিকান কচ্ছপ

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে চাষের জমি থেকে উদ্ধার হলো বিরল প্রজাতির আমেরিকান কচ্ছপ। জয়নগর থানার চালতাবেড়িয়া এলাকার একটি ধান জমি থেকে এই কচ্ছপ উদ্ধার করে বন দফতরের কর্মীরা। যা দেখতে ভিড় জমে যায় গ্রামে।

কচ্ছপটির সুরক্ষার কথা ভেবে জয়নগর থানায় খবর দেন গ্রামবাসীরা। পুলিশ এসে ওই কচ্ছপটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর বারুইপুর বন দফতরে খবর দেওয়া হয়। বন দফতর টিম পাঠিয়ে জয়নগর থানা থেকে কচ্ছপটি নিয়ে যায়।

বনদপ্তরের কর্মী স্বপন ভাণ্ডারী জানান, এটি খুবই বিরল প্রজাতির কচ্ছপ। আমেরিকান রেড ইয়ার্ড ফ্লাইডার টরটয়েজ নামক বিশেষ প্রজাতির। বয়স আনুমানিক ৬ মাস। এই প্রজাতির কচ্ছপ যে পুকুর বা খাল বিলে থাকবে, সেখানে কোনও মাছ চিংড়ি অন্যান্য জলজ প্রাণীকে থাকতে দেয় না। আপাতত পর্যবেক্ষণে রেখে স্বাস্থ্য পরীক্ষা করে কচ্ছপটিকে আলিপুর চিড়িয়াখানায় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- বীরভূমে স্যানিটাইজ করে বিজেপি কর্মীদের দলে ফেরাল তৃণমূল

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...