Friday, April 3, 2026

রেল অবরোধ ঘিরে সকাল থেকে রণক্ষেত্র মল্লিকপুর স্টেশন

Date:

Share post:

গতকালের বুধবারের পর আজ বৃহস্পতিবার, ফের রেল অবরোধকে (Rail blockade) কেন্দ্র করে সকাল থেকে ধুন্ধুমার কাণ্ড। সোনারপুরের (Sonarpur) পর এবার ঘটনাস্থল শিয়ালদহ দক্ষিণ শাখার (Sealdah South) মল্লিকপুর স্টেশন (Mallickpur)।

গতকালের পর আজ সকালে সোনারপুর স্টেশনে আপ ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন আটকে অবরোধ শুরু করেন নিত্যযাত্রীরা। এরপর রেল পুলিশের তৎপরতায় ঘণ্টাখানেকের মধ্যেই সেই অবরোধ উঠে যায়। কিন্তু ওই ট্রেনটিই বারুইপুর শাখার মল্লিকপুর স্টেশনে এলে সেখানে ফের অবরোধের মুখে পড়ে। অন্যদিকে, ক্যানিং শাখার ঘুটিয়ারি স্টেশনেও শুরু হয়ে যায় অবরোধ।

এদিকে, মল্লিকপুর স্টেশনে অবরোধ তুলতে এলে নিত্যযাত্রীদের প্রবল বিক্ষোভের মুখে পড়ে জিআরপি এবং আরপিএফ। রেল পুলিশের সঙ্গে বচসা থেকে হাতাহাতি শুরু হয়ে যায় বিক্ষোভকারীদের। শুরু হয় পাথর ও ইটবৃষ্টি। রেল অবরোধকে ঘিরে একপ্রকার রণক্ষেত্রের চেহারা নেয় মল্লিকপুর স্টেশন। এমনকী ভাঙচুর চালানো হয় জিআরপি-এর গাড়ি। বিক্ষোভকারীদের দাবি গতকাল সোনারপুর স্টেশনে অবরোধ তুলতে গিয়ে রেলের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা আজও মানা হয়নি।

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...