Thursday, May 14, 2026

পেট্রোলের দামে ছ্যাঁকা! লক্ষীবারেও দাম বাড়ল জ্বালানির

Date:

Share post:

রুটিন মেনে আজ ফের দাম বাড়ল জ্বালানির। কলকাতায় পেট্রোলের দাম ক্রমশই সেঞ্চুরির দিকে এগোচ্ছে। পাল্লা দিয়ে বাড়ছে ডিজেলের দামও। আজ বৃহস্পতিবার, পেট্রোলের দাম লিটারপ্রতি ২৫ পয়সা এবং ডিজেলের দাম লিটারপ্রতি ০৭ পয়সা বাড়ল। ফলে, কলকাতায় পেট্রোলের দাম হয়েছে ৯৭ টাকা ৬৩ পয়সা। ডিজেলের নতুন দাম হল ৯১ টাকা ১৫ পয়সা।গতকাল জ্বালানির দাম বাড়েনি। এর আগে, গত পরশু অর্থাৎ মঙ্গলবার বেড়েছিল জ্বালানির দাম।সেদিন কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম লিটারপ্রতি ২৬ পয়সা করে বেড়ে হয়েছিল যথাক্রমে হয়েছিল ৯৭.৩৮ টাকা ও ৯১.০৮ টাকা।
রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি এক-দু’দিন অন্তরই দাম বাড়াচ্ছে পেট্রোল-ডিজেলের। শুধু চলতি মাসেই এই নিয়ে পেট্রোল ডিজেলের দাম বাড়ল ১২ বার। মে মাসে দাম বেড়েছিল ১৬ বার। ৪ মে থেকে দফায় দফায় বেড়েছে দাম। দেশের চার বড় শহরের মধ্যে মুম্বইয়ে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০০ টাকা পেরিয়েছে। দেশের ৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পেট্রোলের দাম ১০০ ছাড়িয়েছে। রাজধানী দিল্লিতে পেট্রল হয়েছে লিটার পিছু ৯৭.৭৬ টাকা এবং ডিজেল লিটার পিছু ৮৮.৩০ টাকা, বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রলের দাম বেড়ে হল লিটার প্রতি ১০৩.৮৯ টাকা এবং ডিজেল লিটার প্রতি ৯৫.৭৯ টাকা এবং চেন্নাইয়ে পেট্রলের দাম প্রতি লিটারে ৯৮.৮৮ টাকা এবং ডিজেলের ৯২.৮৯ টাকা।

জ্বালানির দাম বাড়ায় প্রবল চাপ বাজার অর্থনীতিতে। সব জিনিসের আগুন দাম। পরিস্থিতির পাল্লা দিতে গিয়ে চাপ বাড়ছে আম জনতার। জেলের দাম বাড়ায় প্রবল চাপে বাজার অর্থনীতি ৷ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া করোনা আবহে বহু মানুষ কাজ হারিয়েছেন। তার ওপর পেট্রোল-ডিজেলের এইভাবে দাম বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে। এই পরিস্থিতিতে কেন্দ্রের বিরুদ্ধে সরব বিরোধীরা। অর্থনীতিবিদদের একাংশের যুক্তি, একটা স্তরে সরকারের উচিত দাম নিয়ন্ত্রণ করা। তাঁদের মতে, এটা জরুরি পণ্য। এর সঙ্গে বাজারের অন্য পণ্যের দামের ওঠানামা যুক্ত। এর দায় এড়াতে পারে না সরকার। একটা স্তরে দাম নিয়ন্ত্রণের করা উচিত। জিএসটি আওতায় আনছে না। এটা আনলে ভাল হতো।

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...