Sunday, June 28, 2026

সৌজন্য: পার্থর বাড়িতে টিগ্গা, ‘অন্য’ জল্পনা রাজনৈতিক মহলে

Date:

Share post:

রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) সঙ্গে সৌজন্য সাক্ষাতে বিজেপি (Bjp) বিধায়ক মনোজ টিগ্গা (Manaj Tigga)। বুধবার, ছিল শিল্পমন্ত্রীর মায়ের পারোলৌকিক কাজ। রাজ্যের শাসকদলের হেভিওয়েট নেতা-মন্ত্রীদের পাশাপাশি সেদিন উপস্থিত হয়েছিলেন বিজেপির উত্তরবঙ্গের বিধায়ক মনোজ টিগ্গাও। বিরোধী রাজনৈতিক দলের প্রথম সারির নেতা হয়েও মাদারিহাটের বিধায়কের শাসকদলের মন্ত্রীর মায়ের শ্রাদ্ধানুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়টিকে সৌজন্যের নজির বলেই মনে করছেন অনেকে।

এর আগেও পার্থ চট্টোপাধ্যায়ের মায়ের মৃত্যুর পরে নাকতলার বাড়িতে গিয়ে দেখা করেন মনোজ টিগ্গা। বুধবার, শ্রাদ্ধানুষ্ঠানে গিয়ে বেশ খানিকটা সময় কাটান তিনি। এই উপস্থিতি প্রসঙ্গে বিজেপি বিধায়ক বলেন, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর অন্তরের টান। “তাই ছুটে আসা, পাশে থাকা। এর মধ্যে কোনও রাজনৈতিক সংযোগ নেই।” টিগ্গার মতে, রাজনীতি রাজনীতির জায়গায়। ব্যক্তিগত সম্পর্ক অন্য জায়গায়।

তবে একটা উল্টো মত শোনা যাচ্ছে। আদি বিজেপি নেতা-কর্মীরা চেয়েছিলে মনোজ টিগ্গা বিরোধী দলনেতা হোন। কিন্তু সেখানে বিরোধী দলনেতা করা হল ভোটের আগে তৃণমূল (Tmc) ছেড়ে বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। আর এই নিয়ে যে দলের অন্দরে একাংশের ক্ষোভ দেখা দিয়েছে তা স্পষ্ট হয়েছে 21 তারিখ আলিপুরদুয়ারের বিজেপির জেলার সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা (Gangaprasad Sharma) তৃণমূলে যোগ দেওয়ার পরেই। যোগ দিয়েই তিনি উষ্মা প্রকাশ করে বলেন, জেলার “নেতাদের পাত্তা দেন না বিজেপির শীর্ষ নেতৃত্ব। বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর বদলে মনোজ টিগ্গাকে স্বীকৃতি দেওয়া উচিত ছিল”। এই মন্তব্যের পরে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে মাদারিহাটের বিজেপি বিধায়কের দফায় দফায় ‘সৌজন্য সাক্ষাৎ’ ঘিরেও জল্পনা রাজনৈতিক মহলে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...