Tuesday, June 23, 2026

কলম্বিয়ার বিরুদ্ধে বিতর্কিত গোল ব্রাজিলের, অন্তিম মুহূর্তে নাটকে জয় সেলেকাওদের

Date:

Share post:

কোপা আমেরিকায়( Copa America ) জয়রথ অক্ষুণ্ণ রাখল ব্রাজিল। বৃহস্পতিবার সকালে বিতর্ক গোলে কলম্বিয়াকে হারাল সেলেকাওরা। ম‍্যাচের ফলাফল ২-১।

ম‍্যাচে এদিন শুরুতেই গোল করে কলম্বিয়াকে এগিয়ে দেন লুই ডিয়াজ। এক গোলের পরেই ডিফেন্সিভ মুডে চলে যায় কলম্বিয়া। যার ফলে প্রথমার্ধে একাধিকবার আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় ব্রাজিল।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে দাপট বাড়ায় নেইমাররা। এই পরিস্থিতিতে বিতর্কিত গোলে সমতা ফেরায় সেলেকাওরা। ৭৭ মিনিট নাগাদ নেইমারের পাস লাগে আর্জেন্টাইন রেফারি নেস্তর পিতানার হাঁটুতে। যার জেরে ড্রপ বলের জন্য কলম্বিয়ার খেলোয়াড়রা কিছুক্ষণের জন‍্য থমকে যায়, কিন্তু রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিলে, লুকাস পাকুয়েতা বল বাড়ান রেনান লোদিকে, যিনি একটি দুর্দান্ত ক্রস বাড়ান রবার্তো ফিরমিনোর উদ্দেশ্যে, আর সেই বল হেডে গোল করে ব্রাজিলের হয়ে সমতা ফেরান ফিরমিনো। এই গোলের প্রতিবাদ করে কলম্বিয়ার ফুটবলাররা। কিন্তু রেফারি নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন। ম‍্যাচের ইনজুরি টাইমে গোল করে ব্রাজিলকে ২-১ এগিয়ে দেন ক‍্যাসেমিরো।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...