Sunday, June 28, 2026

টাকা দিয়ে অনলাইনে মদ অর্ডার করে প্রতারিত হলেন শাবনা আজমি

Date:

Share post:

লকডাউন (lockdown) পরিস্থিতিতে টাকা দিয়ে অনলাইনে (online) মদ অর্ডার করেছিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি (shabana azmi)। কিন্তু টাকা চলে গেলেও মদের জন্য হাপিত্যেশ করে থাকতে হল তাঁকে। বাড়িতে এসে পৌঁছয়নি মদ, উল্টে অনলাইন সংস্থাটির সঙ্গেও আর যোগাযোগ করতে পারেননি শাবানা। ফোনই তোলেনি সংস্থার কেউ। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বৃহস্পতিবার সেই ঘটনার কথা জানিয়ে নেট নাগরিকদের সতর্ক করলেন বর্ষীয়ান অভিনেত্রী।

তাঁর মত আর কেউ যাতে এধরনের সংস্থার খপ্পরে পড়ে প্রতারিত না হন সেজন্য সংস্থাটির নাম জানিয়ে টুইট করে শাবানা লিখেছেন, এদের কাছে ঠকেছি। টাকা দিয়ে মদ অর্ডার করেছিলাম। কিন্তু জিনিসটাই আমার কাছে এসে পৌঁছয়নি। তার পর থেকে ফোন তুলছে না কেউ। যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছিলেন, যে নম্বরে যোগাযোগ করেছিলেন, সমস্ত তথ্য ভাগ করে নিয়ে শানানা সহ নাগরিকদের সচেতন করে বলেন, ভাল করে খোঁজখবর না নিয়ে কেউ যেন এসব ভুঁইফোড় সংস্থার খপ্পরে না পড়েন। অতিমারি পরিস্থিতিতে লকডাউনের সুযোগকে ব্যবহার করে কিছু অসাধু মানুষ কীভাবে আমজনতাকে ঠকাচ্ছে সেই ছবিটাই তুলে ধরল শাবানার অভিজ্ঞতা।

আরও পড়ুন- কসবা ভ্যাকসিন কাণ্ড: নিজে লিভার টেস্ট করাবেন, প্রতারিতদের স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ মিমির

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...