Tuesday, March 31, 2026

কবে থেকে রাজ্যে চলবে লোকাল ট্রেন? নবান্নে কী জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

করোনা সংক্রমণের গ্রাফ রাজ্যে নিম্নমুখী। এই পরিস্থিতিতে পয়লা জুলাই থেকে বাধা-নিষেধ আরও শিথিল হতে পারে বলে মনে করছেন রাজ্যবাসী। তবে এই পরিস্থিতিতে এখনই লোকাল ট্রেন (Local Train) চলবে না। অন্তত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) মন্তব্য থেকে সেটাই মনে করা হচ্ছে। এদিন বিভিন্ন বিষয় নিয়ে নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে তাঁর কাছে রাজ্যে লোকাল ট্রেন চলাচলের বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। তার উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, কখনও কখনও পরিস্থিতির কথা ভেবে অসুবিধা হলেও কিছু জিনিস করতে হয়। অন্যান্য রাজ্যের মতো বাংলায় লকডাউন (Lockdown) বা কার্ফু (Curfew) জারি করা হয়নি। অনেক নিয়মেই শিথিল করা হয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে লোকাল ট্রেন চালালে আবার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এই মন্তব্য থেকেই স্পষ্ট- কোভিড (Covid) পরিস্থিতি নিয়ে কোনোরকম ঝুঁকি নিতে চান না মুখ্যমন্ত্রী।

মমতা বলেন, ‘‘এখন ট্রেন চালালে করোনা আরও ছড়িয়ে পড়তে পারে।’’ তবে লোকাল ট্রেন আরও কতদিন বন্ধ থাকবে সে বিষয়ে কিছু বলেননি মুখ্যমন্ত্রী। করোনার দ্বিতীয় ঢেউয়ের ঠেকাতে ৬ মে থেকে লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়। পরে কিছু কিছু ক্ষেত্রে ছাড় মিললেও এখনও রাজ্যে বিধি-নিষেধ চলছে। লোকাল ট্রেনই নয়, বাস, লঞ্চ-সহ গণপরিবহণ ব্যবস্থা পুরোপুরি বন্ধ। ৩০ জুন পর্যন্ত চলবে এই সব বিধি নিষেধ। আশা করা হচ্ছিল, ১ জুলাই থেকে লোকাল ট্রেন-সহ অন্যান্য গণ পরিবহণের সব কিছু না হলেও কিছুটা ছাড় মিলতে পারে। কিন্তু বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে মনে করা হচ্ছে লোকাল ট্রেন চালু করতে আরও কিছুটা সময় নিতে পারে নবান্ন।

 

 

Related articles

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...

পশ্চিম এশিয়ার যুদ্ধে আটকে ‘কিং’! ব্যাহত শাহরুখের আগামী ছবির শ্যুটিং

ইরান-ইজরায়েল- আমেরিকার যুদ্ধের আঁচ এবার শাহরুখের (SRK) জীবনে! তিনবছর পর বড়পর্দায় ফিরতে চলেছেন কিং খান (Shahrukh Khan)। বলিউড...

বালুচরী থেকে সঙ্গীত: বিষ্ণুপুরের মার্কেটিং হাব তৈরির বার্তা মুখ্যমন্ত্রীর

দলীয় প্রার্থীদের প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ- ছুটে বেড়াচ্ছেন তৃণমূল (TMC) সুপ্রিমোমমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, তিনটি জনসভার...