Saturday, March 14, 2026

কসবার ভুয়ো- ভ্যাকসিন কাণ্ডের CBI তদন্তের দাবিতে হাইকোর্টে জোড়া- জনস্বার্থ মামলা

Date:

Share post:

কসবার ভুয়ো-ভ্যাকসিন কেলেঙ্কারি এবার পৌঁছে গেলো কলকাতা হাইকোর্টে৷

গোটা ঘটনার CBI পর্যায়ে তদন্ত দাবি করে শুক্রবার হাইকোর্টে দু’টি জনস্বার্থের মামলা দায়ের করেছেন দুই আইনজীবী ৷

আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় তাঁর আবেদনে গোটা ঘটনার CBI তদন্ত দাবি করার পাশাপাশি হলফনামায় বলেছেন, রাজ্যে টিকাকরণের পদ্ধতি নিয়ে হাইকোর্ট একটি গাইডলাইন ঘোষণা করুক৷ আগামীদিনে ওই গাইড লাইন মেনেই রাজ্যে টিকাকরণ প্রক্রিয়া চলবে৷

সন্দীপন দাস নামে অপর এক আইনজীবী তাঁর আবেদনেও CBI তদন্তের দাবি করে বলেছেন, ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে অভিযুক্ত দেবাঞ্জন দেব একটি চক্রের সঙ্গে যুক্ত৷ তাই উচ্চ ক্ষমতাসম্পন্ন এজেন্সির মাধ্যমে তদন্ত প্রয়োজন৷

আইনি মহলের ধারনা, আগামী সপ্তাহেই হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের এজলাসে এই দুই মামলার শুনানির সম্ভাবনা৷

আরও পড়ুন- ত্রিপুরা: দল বদলের গুঞ্জনের মাঝেই আচমকা দিল্লি সফর মুকুল ঘনিষ্ঠ সুদীপের

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...