Tuesday, June 23, 2026

বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে

Date:

Share post:

বিজেপির ভাঙন অব্যাহত। এবার বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত এল তৃণমূল কংগ্রেসের দখলে ।
২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়েই বোর্ড গঠন করেছিল বিজেপি। সেই বোর্ডে ভাঙন ধরায় বিজেপি পরিচালিত ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ছত্রী গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হল। গত পঞ্চায়েত নির্বাচনে 8টি আসন বিশিষ্ট গ্রাম পঞ্চায়েতের ৬টি আসনে জয়লাভ করে বিজেপি। বাকি দুটি আসনে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস।
স্বাভাবিকভাবেই পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ বোর্ড গঠন করে বিজেপি। কিন্তু এবারের বিধানসভা নির্বাচনের ফল বের হওয়ার পরেই দলের মধ্যে ভাঙন ধরতে শুরু করে।এই গ্রাম পঞ্চায়েতের জয়ী ৬ জন বিজেপি সদস্যের মধ্যে উপপ্রধান সহ চারজন তৃণমূলে যোগদান করেন।
এরপরই অনাস্থা প্রস্তাব নিয়ে আসা হয় প্রশাসনিক আধিকারিকের কাছে। ভোটাভুটিতে অনাস্থা প্রস্তাবের জয়ী হয় তৃণমূল কংগ্রেস।

শুক্রবার বিজেপির উপপ্রধান সহ ৪ জন সদস্য আনুষ্ঠানিকভাবে গোপীবল্লভপুরের বিধায়ক ডা: খগেন্দ্র নাথ মাহাতোর হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূলে যোগদান করে। আগামীদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারায় তারা কাজ করবেন বলে জানান। বিজেপির বোর্ড থেকে তৃণমূলের বোর্ড গঠন হওয়ায় খুশির হাওয়া ওই অঞ্চলে।

Related articles

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...