Friday, April 3, 2026

ঘুরিয়ে আলাদা রাজ্যের দাবিকে কি ইন্ধন? দার্জিলিঙে বিজেপি যুবর স্মারকলিপি নিয়ে বিতর্কে রাজ্যপাল

Date:

Share post:

রাজ্যপাল জগদীপ ধনকড় কেন দার্জিলিঙে এসেছেন তা আরও একবার সামনে এসে গেল। শুক্রবার বিজেপির শিলিগুড়ি সংগঠনিক কমিটির যুব শাখা গিয়ে উত্তরবঙ্গের জন্য আলাদা স্কুল সার্ভিস কমিশন, টি বোর্ডের উত্তরবঙ্গের অফিস, এইমসের ধাঁচে হাসপাতাল ও একাধিক ইঞ্জিনিয়ারিং কলেজ ও আইআিটি, আইআইএম তৈরির দাবিতে স্মারকলিপি দেন। মোট ৯ দফা দাবিতে ৮ দফাতেই উত্তরবহ্গের জন্য সব কিছু পৃথকভাবে করার আর্জি জানানো হয়েছে। এমনকী, উত্তরকন্যায় নানা দফতরে উত্তরবঙ্গের জন্য পৃথক সচিব নিয়োগের দাবিও পেশ করেছেন তাঁরা।

যুব মোর্চার শিলিগুড়ি জেলার সভাপতি কাঞ্চন দেবনাথ জানান, উত্তরবঙ্গের পরিকাঠামো, শিল্প, কর্মসংস্থান, সার্বিক উন্নযনের দিকে একেবারেই নজর দিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার। তিনি অভিযোগ করেন, বাম আমল, কংগ্রেস জমানা কিংবা এখন তৃণমূলের সময়েও উত্তরবঙ্গ শিক্ষা-স্বাস্থ্য, কর্মসংস্থান, শিল্প ক্ষেত্রে বঞ্চিত। সেটাই তাঁরা লিখিতভাবে রাজ্যপালকে জানিয়ে উত্তরবঙ্গের উন্নয়নের স্বার্থে জরুরি পদক্ষেপ গ্রহণের অনুরকোধ করেছেন বলে কাঞ্চনবাবু জানান।

আরও পড়ুন-‘খেলা হবে’ এবার উত্তরপ্রদেশেও, যোগীরাজ শেষ করতে দিদির মন্ত্র নিলেন অখিলেশ

ঘটনাচক্রে, বৃহস্পতিবার বিজেপির রাজ্যের সাধারণ সম্পাদক ও শিলিগুড়ির বাসিন্দা রথীন বসু সাংবাদিক সম্মেলন করে জানান, উত্তরবঙ্গের মানুষ সামাজিকভাবে, রাজনৈতিকভাবে ও অর্থনৈতিকভাবে পশ্চিমবঙ্গের বাকি অংশের তুলনায় বঞ্চিত। তাই উত্তরবঙ্গের মানুষ যদি আলাদা রাজ্যের দাবি সরব হন তা নিয়ে কিছু বলার নেই রথীনবাবুর। তিনি মনে করেন, উত্তরবঙ্গের সিংহভাগ মানুষ যদি চান, তা হলে আলাদা উত্তরবঙ্গ রাজ্য হতেই পারে। কিন্তু, বিজেপির রাজ্য নেতৃত্ব বঙ্গভঙ্গের বিরুদ্ধে বলে তিনি সংযোজন করেন।

 

Related articles

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...