Wednesday, June 24, 2026

বর্ষায় বেকায়দায় যোগীর প্রশাসন, গঙ্গাচরে বেরিয়ে পড়ছে একের পর এক লাশ

Date:

Share post:

করোনা দ্বিতীয় ঢেউ(Covid second wave) যখন উত্তরপ্রদেশে(UttarPradesh) ভয়াবহ আকার ধারণ করে তখন পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে শ্মশানে মৃতদেহ সৎকারের মত জায়গা ছিল না। এই পরিস্থিতিতে গঙ্গার(Ganga) পাড়ে গণকবর দিয়েছিল যোগীর প্রশাসন। তবে বর্ষা আসতেই বাড়তে শুরু করেছে গঙ্গার জল স্তর আর তার জেরে বিপাকে পড়ল যোগী সরকার(Yogi government)। একের পর এক বেরিয়ে আসতে শুরু করেছে বালি চাপা মৃতদেহ। দেহগুলি যে করোনা আক্রান্ত ব্যক্তিদের তা নিয়ে বিশ্বের সন্দেহ নেই কারও।

যদিও যোগীর প্রশাসন এই সমস্ত মৃতদেহগুলি ধামাচাপা দেওয়ার আপ্রান চেষ্টা চালালেও সংবাদমাধ্যমের নজর এড়ায়নি। বেশকিছু বীভৎস ছবি ধরা পড়েছে সংবাদমাধ্যমের ক্যামেরা। কোন ছবিতে দেখা যাচ্ছে নদীর ধারে বালিতে আটকে রয়েছে একটি মৃতদেহ তার হাতে পড়া হয়েছে সাদা সার্জিক্যাল গ্লাভস। পুরসভার লোকজনই মৃতদেহ টেনে বের করেন। আবার একটি মৃতদেহের মুখে দেখা যাচ্ছে অক্সিজেনের টিউব লাগানো। এমনই অসংখ্য মৃতদেহের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে যোগী সরকারকে। তড়িঘড়ি এই সকল মৃতদেহ সৎকার করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে প্রয়াগরাজ পুরসভা।

প্রয়াগরাজ পুরসভার জোনাল অফিসার নীরজ কুমার সিং জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় আমরা মোট ৪০টি দেহ সত্‍কার করেছি। সমস্ত নিয়ম মেনে এক এক করে দেহ সত্‍কার করা হচ্ছে। মুখে অক্সিজেন টিউব লাগানো দেহটির বিষয়ে তিনি বলেছেন, পরিবারের লোকজন এখানে ফেলে চলে গেছে। হয়তো ওরা ভয় পেয়েছিল। আমি জানিনা কেন এমন করেছে। এ প্রসঙ্গে প্রয়াগরাজের মেয়র অভিলাষ গুপ্ত নন্দী বলেন, ‘গঙ্গার জলস্তর বেড়ে যাওয়ার জন্য মৃতদেহ বেরিয়ে আসছে। যেখানেই আমরা এটা দেখছি, সত্‍কারের ব্যবস্থা করছি’।

 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...