Saturday, June 27, 2026

মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বাড়িতে তল্লাশি ED-র

Date:

Share post:

মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের (Anil Deshmukh) বাড়িতে তল্লাশি এনফর্সমেন্ট ডিরেক্টরেটের (ED)। শুক্রবার সকালেই অনিল দেশমুখের নাগপুরের বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি।

এর আগে সিবিআইয়ের তরফেও তোলাবাজি কাণ্ডে মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর মুম্বই ও নাগপুরের দুটি বাড়ি সহ মোট চার জায়গায় তল্লাশি চালানো হয়েছিল।

উল্লেখ্য, ক্ষমতার অপব্যবহার এবং তোলাবাজির অভিযোগ উঠতেই মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর পদ ছেড়েছিলেন অনিল দেশমুখ। মুকেশ আম্বানির বাড়ির সামনে থেকে বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করেই গত মার্চে তৎকালীন পুলিশ কমিশনার পরমবীর সিংকে সরিয়ে দেওয়া হয়। এই ঘটনার পরই পরমবীর সিং উদ্ধব ঠাকরেকে চিঠি লেখেন।

আরও পড়ুন-আসল পুলিশ কর্তার প্রশংসায় পঞ্চমুখ সবাই , দর্শকের হৃদয়ে ‘অভিমন্যু’

চিঠিতে তিনি জানান, আম্বানির বাড়ির সামনে থেকে বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধারের ঘটনায় ধৃত পুলিশ অফিসার সচিন ভাজে এবং এসিপি সঞ্জয় পাটিলকে প্রতিমাসে ১০০ কোটি টাকা তোলাবাজির লক্ষ্যমাত্রা দিয়েছিলেন অনিল দেশমুখ।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...