Tuesday, June 23, 2026

পুরসভার বিশেষ কমিশনারের সই জাল করে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছিল ভুয়ো IAS দেবাঞ্জন

Date:

Share post:

কসবা (Kasba) ভুয়ো ভ্যাকসিন (Fake Vaccine Case) ও ভুয়ো IAS কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। ধৃত দেবাঞ্জন দেব জানায়, বিপুল অর্থের জোগানের জন্য সে নাকি কলকাতা কর্পোরেশেনর (KMC) বিশেষ কমিশনার তাপস চৌধুরীর সই জাল করে। এবং শহরের একাদিক বেসরকারি ব্যাঙ্কে একাধিক অ্যাকাউন্ট খোলে। এই মারাত্মক অভিযোগে ধৃতের বিরুদ্ধে নিউ মার্কেট থানায় FIR দায়ের করা হয়।

কলকাতা পুরসভার বিশেষ কমিশনার তাপস চৌধুরীর সই জাল করার বিষয়টি বৃহস্পতিবারই বিকেলেই নজরে আসে সংশ্লিষ্ট পুর আধিকারিকদের। এরপরই তড়িঘড়ি তাঁরা নিউমার্কেট থানায় দেবাঞ্জন দেবের বিরুদ্ধে অভিযোগ জানায়। শুধু টাকা রোজগারের বিশেষ কমিশনের সই জাল নয়, পুরসভার নামে একাধিক ভুয়ো সার্কুলারও বের করে ধৃত দেবাঞ্জন।

অন্যদিকে, ভুয়ো IAS দেবাঞ্জন দেবের সাজানো অফিস ছিল কঠোর নিরাপত্তার বেষ্টনীতে। অফিসে কেউ মোবাইল নিয়ে ঢুকতে পারতেন না। দেবাঞ্জনের চেম্বারের সামনে ২৪ ঘন্টা প্রহরায় থাকত নিরাপত্তারক্ষী। তাঁর ঘরে ঢুকতে গেলেও কর্মীদের পকেটের তল্লাশি নেওয়া হত। মোবাইল জমা রাখতে হতো। ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়েও ঘুরত সে। এদিন দেবাঞ্জনের অফিসে তল্লাশি চালায় লালবাজার গোয়েন্দা শাখার পুলিশ। তাদের হাতে আসে অনেক গুরুত্বপূর্ণ তথ্য।

আরও পড়ুন- তালতলায় একই ফলকে ভুয়ো IAS দেবাঞ্জনের সঙ্গে নাম! FIR করলেন বিধায়ক নয়না

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...