Friday, June 26, 2026

বিজেপি বিরোধী জোট হলে কংগ্রেসকে বাদ দেওয়া যাবে না, স্পষ্ট জানালেন শরদ পাওয়ার

Date:

Share post:

শরদ পাওয়ারের বাড়িতে বিজেপি বিরোধী জোটের বৈঠক নিয়ে জাতীয় রাজনীতিতে আলোচনা তুঙ্গে। পাখির চোখ ২০২৪ সালের লোকসভা নির্বাচনের দিকে। সেটাকেই মাথায় রেখে বিজেপি বিরোধী জোট তৈরির চেষ্টা শুরু হয়েছে।

পাওয়ারের বাড়িতে চলছে দফায় দফায় বৈঠক। শুক্রবারও এনসিপি প্রধানের বাড়িতে বিজেপি বিরোধী দলগুলি বৈঠক করে। বৈঠকের পরই কংগ্রেসকে নিয়ে অবস্থান স্পষ্ট করেন শরদ পাওয়ার।

আরও পড়ুন-করোনার ডেল্টা স্ট্রেনই বিশ্বে সবচেয়ে সংক্রামক, ফের সতর্ক করল WHO

এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার জানিয়েছেন, “কোনও জোট রাজনীতির কথা রাষ্ট্রমঞ্চের বৈঠকে হয়নি। তবে কোনও শক্তিশালী জোট যদি তৈরি করতে হয়, তা হলে অবশ্যই কংগ্রেসকে সঙ্গে নিতে হবে। জোট গড়লে কংগ্রেসের মতো শক্তির প্রয়োজন। আমি সে কথা বৈঠকে জানিয়েছি।”

এদিন শরদ পাওয়ার জানিয়েছেন জোট হলে কে তার নেতৃত্বে থাকবেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, তিনি চান যৌথ নেতৃত্ব তৈরি হোক জোটের।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...