Sunday, April 5, 2026

ফের দিঘার হোটেলে রহস্য মৃত্যু! উদ্ধার ঝুলন্ত দেহ

Date:

Share post:

আবারও দিঘার হোটেলের (Dirgha Hotel) রুম থেকে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত দেহ। জানা গিয়েছে, ওই ব্যক্তি হোটেলেরই কর্মচারী। গতকাল, শুক্রবার রাতে দিঘার একটি হোটেলের রুম থেকে সেই হোটেলেরই এক কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম শ্রীকৃষ্ণ কামিলা। বাড়ি এগরার বোলকুশদা এলাকায়।

আজ, শনিবার সকালে হোটেলের রুমে সিলিং ফ্যানে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান হোটেলের অন্যান্য কর্মীরা। পুলিশে খবর দেওয়া হয়। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে অনুমান করলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। মাস পাঁচেক আগে এই হোটেলে কাজে যোগ দিয়েছিলেন মৃত শ্রীকৃষ্ণ।

আরও পড়ুন-বিপদে মানুষের পাশে দাঁড়াতে এবার “ক্যুইক রেসপন্স টিম” তৈরির ভাবনা সায়িনীর

উল্লেখ্য, কয়েকদিন আগেই দীঘারই একটি হোটেল থেকে সেই হোটেলের মালিকের মৃতদেহ উদ্ধার হয়েছিল। হাওড়ার বাসিন্দা ওই হোটেল মালিক অবশ্য খুন হয়েছিলেন। তারপর কয়েক দিন কাটতে না কাটতেই ফের রহস্য মৃত্যু দীঘার হোটেলে।

 

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...