Friday, June 26, 2026

উপনির্বাচনের প্রয়োজন নেই : সায়ন্তন, ‘BJP গণতন্ত্রে বিশ্বাস করে না’, পাল্টা জবাব তৃণমূল সাংসদের

Date:

Share post:

একুশের নির্বাচনে নন্দীগ্রাম (Nandigram) থেকে তৃণমূলের (TMC) প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু জয়ী হননি। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার ৬ মাসের মধ্যে যে কোনও কেন্দ্র থেকে জিতে আসতে হবে তাঁকে। সে কথা মনে করিয়ে সায়ন্তন বসু (Sayantan Basu) বলেন,’শুধুমাত্র একজনকে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)রাখতে হবে বলে কোভিডের তৃতীয় ঢেউয়ের মাঝে নির্বাচন করতে হবে! আপাতত উপনির্বাচনের কোনও প্রয়োজন নেই। দরকার হলে ৬ মাস করে আরও দু’জন মুখ্যমন্ত্রী হবেন।” এর পাল্টা জবাব দেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়।

সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Roy) বলেন,’বিজেপি উপনির্বাচনকে ভয় পাচ্ছে কেন? কারণ ওরা গণতন্ত্রে বিশ্বাস করে না। সেজন্য ভোট চায় না।’ তিনি আরও বলেছেন,’কোভিড বিধি ভেঙেছে BJP। আমরা ব্রিগেড করিনি। BJP ব্রিগেড নিয়ে ব্যস্ত ছিল। করোনা ছড়িয়েছে। প্রশাসন ব্যবস্থা নেবে। আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দ্বিতীয় দফার কোভিডকে প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করেছে।” তৃণমূল সাংসদ আরও জানিয়েছেন, “বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করছেন, অগাস্টের আগে চলে আসতে পারে করোনার তৃতীয় ঢেউ। তখন এই ধরনের হুমকি যাঁরা দিচ্ছেন তাঁরা জনবিরোধী ভূমিকা পালন করছেন। মানুষের স্বার্থকে উপেক্ষা করে কদর্য রাজনৈতিক চিন্তাধারাকে তুলে ধরছে।’

আরও পড়ুন-ভুয়ো টিকা: রাজনীতির প্যাঁচ কষে ময়দানে শুভেন্দু, কেন্দ্রীয় তদন্ত চেয়ে চিঠি হর্ষবর্ধনকে

উল্লেখ্য, করোনার তৃতীয় ঢেউ আসার আগে উপনির্বাচন সেরে ফেলার প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন,’আমরা চাইব উপনির্বাচন হয়ে যাক। ৭ দিন প্রচারের জন্য দেওয়া হোক।’

এরমধ্যে জুলাই মাসে লালবাজার অভিযানের ডাক দিয়েছে বিজেপি। সায়ন্তন জানিয়েছেন, আগামী মাসে ১ লক্ষ মানুষ নিয়ে লালবাজার অভিযান করব। লকডাউন থাকলেও ওই দিন মানব না।

 

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...