Saturday, March 28, 2026

দলত্যাগের জল্পনার মাঝেই নেতৃত্বকে জোড়া চিঠি রাজীবের, আমন্ত্রণ পেলেন পদ্মের বৈঠকে

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনের(assembly election) আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়(Rajib Banerjee)। তবে নির্বাচনে গেরুয়া শিবির চূড়ান্ত ব্যর্থ হওয়ার পর রাজীবকে ঘিরে ওঠে দলবদলে জল্পনা। এহেন পরিস্থিতির মাঝেই এবার রাজ্য বিজেপি(BJP) নেতৃত্বকে জোড়া চিঠি পাঠালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয় আগামী ২৯ জুলাই বিজেপির রাজ্য কমিটির বৈঠক রয়েছে। সেই বৈঠকেও আমন্ত্রণ জানানো হয়েছে রাজীবকে।

বিজেপি সূত্রে খবর, রাজ্য কমিটির বৈঠকে যোগ দেওয়ার জন্য রাজীবের সঙ্গে যোগাযোগের দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপি নেতা রথীন্দ্রনাথ বসুকে। এদিকে দলবদলে প্রবল জল্পনার মাঝেই রাজ্য বিজেপি নেতৃত্বকে দুটি চিঠি পাঠিয়েছেন প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। যার একটি চিঠি মুখ বন্ধ খামে তিনি পাঠিয়েছেন বিজেপির রাজ্য সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীকে। সেই চিঠিতে কী লেখা রয়েছে তা নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাইনি কেউই। অন্যদিকে আরেকটি খোলা চিঠিতে ডোমজুড়ের ঘরছাড়া বিজেপি কর্মী সমর্থকদের নাম ঠিকানা উল্লেখ করে তাদের ঘরে ফেরানোর জন্য খোলা চিঠি দিয়েছেন রাজীব। তবে মুখ বন্ধ খামে রাজ্য নেতৃত্বকে উদ্দেশ্য করে রাজীব বন্দ্যোপাধ্যায় চিঠিতে কী লিখেছেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন:শুভেন্দু হানায় ঢেলে সাজানো হচ্ছে স্বাস্থ্য ভবনের নিরাপত্তা

উল্লেখ্য, রাজ্যে বিজেপির শোচনীয়’ হারের পর সম্প্রতি তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকে কেন্দ্র করে বিজেপি নেতার দলবদলের জল্পনা প্রবল আকার ধারণ করে। যদিও সেই সাক্ষাৎকে পুরোপুরি সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেছিলেন দুজনেই। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেদিন প্রকাশ্যে বিজেপি সমালোচনা করতে দেখা যায় রাজীবকে। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দেন, ‘কথায় কথায় রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি মানুষ ভালোভাবে নেবে না।’ দলবদলে সেই গুঞ্জনের মাঝেই রাজ্য নেতৃত্বেকে মুখ বন্ধ খামে রাজীবের চিঠি ফের জল্পনা বাড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

 

Related articles

ধসপ্রবণ রানিগঞ্জে ৭০০ কোটির ফ্ল্যাট: শিল্পে কেন্দ্র-রাজ্য তুলনার খতিয়ান মমতার

কয়লাখনি এলাকায় খনির দায়িত্ব কেন্দ্রের সরকারের। অথচ সেখানে বসবাসকারী মানুষের দায়িত্ব তারা নেয় না। ফলে রানিগঞ্জ এলাকায় একের...

আমলা বদলে বাংলায় বেনামী টাকা ঢোকানোর ছক! কমিশন-বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার

দলীয় প্রার্থীদের সমর্থনে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ ঝোড়ো প্রচার করছেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benarjee)। শনিবার,...

সংক্রমণে আক্রান্ত সাবা, কাজ ফেলে হাসপাতালে শয্যাশায়ী প্রেমিকার পাশে হৃতিক

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বলিউড অভিনেতা হৃতিক রোশনের (Hrithik Roshan) প্রেমিকা সাবা আজাদ(Saba Azad) । ভয়ংকর সংক্রমণে...

তৃণমূলের অভিযোগ! চাপে পড়ে বিজেপি নেত্রীর স্বামীকে পুলিশ পর্যবেক্ষক থেকে সরাল কমিশন, বদল আরও ৫ জন

মালদহে পুলিশ পর্যবেক্ষক হিসাবে বিহারের বিজেপি (BJP) নেত্রীর স্বামীকে নিয়োগ করা হয়েছিল। এই নিয়ে কমিশনে অভিযোগ জানিয়েছিল শাসকদল...