Monday, April 6, 2026

রবিশঙ্কর প্রসাদের পর এবার সাংসদ অর্জুন সিংয়ের অ্যাকাউন্ট ব্লক করল টুইটার

Date:

Share post:

কপিরাইটের(copyright) অভিযোগে সম্প্রতি কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী(IT Minister) রবিশঙ্কর প্রসাদের(Ravi Shankar Prasad) টুইটার অ্যাকাউন্ট ঘণ্টাখানেকের জন্য ব্লক করেছিল মাইক্রোব্লগিং সাইট টুইটার(Twitter)। সেই ঘটনার পর এবার টুইটারের কোপে পড়লেন বঙ্গের বিজেপি সাংসদ অর্জুন সিং(Arjun Singh)। কপিরাইটের অভিযোগে পরপর দুবার ব্যারাকপুরের এই বিজেপি সাংসদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হল টুইটারের তরফে। এই ঘটনার জেরে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের কাছে অভিযোগ জানালেন করলেন সাংসদ অর্জুন।

জানা গিয়েছে, আমেরিকার ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট আইনের জেরে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের টুইটার অ্যাকাউন্ট ব্লক করা হয়। কপিরাইটের অভিযোগে পরপর দু’বার অ্যাকাউন্ট ব্লক করার পর পরে তা সচল হলে টুইটারের বিরুদ্ধে টুইটে সোচ্চার হয়ে ওঠেন অর্জুন। কেন্দ্রের কাছে দাবি করেন, টুইটারের এহেন স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য। টুইটি কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রীকে ট্যাগও করেন তিনি। যদিও এই ঘটনায় ভুক্তভোগী খোদ দেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রী নিজেই।

প্রসঙ্গত, ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট আইনের জেরে শুক্রবার দেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এর অ্যাকাউন্ট ঘন্টাখানেকের জন্য ব্লক করে দেয় টুইটার কর্তৃপক্ষ। পরে তা চালু হতেই টুইটারের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, ‘টুইটারের এমন আচরণ দেশের তথ্যপ্রযুক্তি আইনের বিরোধী। কোনও ওয়ার্নিং বা নোটিশ না দিয়েই অ্যাকাউন্ট ব্যবহারের অধিকার কেড়ে নেওয়া যায় না।’ উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরে টুইটারের সঙ্গে কেন্দ্রের সংঘাত চরম আকার ধারণ করেছে। কেন্দ্রে তরফের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ভারতে ব্যবসা করতে গেলে ভারতের নয়া নিয়ম মেনে চলতে হবে টুইটারকে। যদিও টুইটারে বিষয়ে কোনও রকম পদক্ষেপ না নেওয়ায় ইতিমধ্যেই ওই মাইক্রোব্লগিং সাইটের আইনী রক্ষাকবচ কেড়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...