Thursday, June 25, 2026

তিনদিন ধরে মায়ের দেহ আগলে মেয়ে, রবিনসন স্ট্রিটকাণ্ডের ছায়া এবার ট্যাংরায়

Date:

Share post:

রবিনসন স্ট্রিটকাণ্ডের ছায়া এবার ট্যাংরায়। তিন-চার দিন ধরে মায়ের পচাগলা দেহ আগলে রাখলেন মেয়ে।

ট্যাংরার শীল লেনের বাড়িতে ৭১ বছরের কৃষ্ণা দাসকে নিয়ে থাকতেন মেয়ে বছর চল্লিশের সোমা দাস। শনিবার দুপুর থেকেই ওই বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে শুরু করে। এনিয়ে বাসিন্দাদের মধ্যে নানা সন্দেহ দানা বাঁধে।  পুলিশেও খবর দেওয়া হয়। পুলিশ বাড়িতে ঢোকে। এরপরই বাড়ির একটি ঘর থেকে উদ্ধার হয় মায়ের দেহ। মৃতের নাম কৃষ্ণা দাস। মাটিতে অসুস্থ অবস্থায় শুয়ে ছিলেন সোমা দাস। মৃতদেহ উদ্ধার করে NRS হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। মৃতার মেয়েরও চিকিৎসার ব্যাবস্থা করা হয়। প্রতিবেশীদের বক্তব্য কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন সোমা দাস। এই ঘটনা ফের উস্কে দিল ২০১৫ সালের রবিনসন কাণ্ডের ঘটনা। সেখানে বৃদ্ধ বাবা ও দিদির মৃতদেহ আগলে বসে ছিলেন পার্থ দে নামে এক ব্যক্তি।

আরও পড়ুন- দেবাঞ্জন প্রতারণা করেছেন তার সংস্থার কর্মীর সঙ্গে! একই নালিশ গৃহশিক্ষকেরও

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...