Friday, June 26, 2026

ওয়েলসের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়ে শেষ আটে ডেনমার্ক

Date:

Share post:

ইউরো কাপে( euro cup)শেষ ষোলোর ম‍্যাচে দুরন্ত জয় পেল ডেনমার্ক( Denmark)। শনিবার তারা ৪-০ গোলে হারাল ওয়েলসকে। ডেনমার্কের হয়ে জোড়া গোল ডোলবার্গের। এই জয়ের ফলে শেষ আটে পৌঁছে গেল ডেনমার্ক।

ম‍্যাচে প্রথম থেকেই দাপট দেখাতে শুরু করে ডেনমার্ক। ম‍্যাচের ২৭ মিনিটে গোল করে ডেনমার্ককে এক গোলে এগিয়ে দেয় ডোলবার্গ। দুর্দান্ত বাঁক খাওয়ানো শটে পরাস্ত করেন ওয়েলস গোলকিপার ড্যানি ওয়ার্ডকে। ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের দাপট বজায় রাখে ড‍্যানিশরা। যার ফলে ম‍্যাচে ৪৮ মিনিটে দ্বিতীয় গোলটি পেয়ে যায় তারা। ডেনমার্কের হয়ে দ্বিতীয় গোলটি করেন ডোলবার্গ। ম‍্যাচের ৮৮ মিনিটে ডেনমার্কের হয়ে তৃতীয় গোলটি করে ম‍্যাশহলে। ইনজুরি টাইমে ডেনমার্কের হয়ে চতুর্থ গোলটি করেন ব্রেথওয়েট। তবে প্রাথমিকভাবে অফসাইডের জন্য বাতিল হলেও ভিএআরে তা গোল দেওয়া হয়।

ম‍্যাচে এদিন এতটুকুও লড়াই দেখাতে পারল না ওয়েলস। ডেনমার্কের দুরন্ত আক্রমণে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল বেলরা।

আরও পড়ুন:অস্ট্রিয়াকে হারিয়ে ইউরো কাপে শেষ আটে পৌঁছে গেল ইতালি

 

Related articles

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...