Sunday, June 14, 2026

জুলাই মাসে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, জেনে নিন পরিষেবা কোন কোন দিন বন্ধ থাকবে

Date:

Share post:

দেশজুড়ে চলছে অতিমারি পরিস্থিতি। আংশিক লকডাউন চললেও খোলা থাকছে ব্যাঙ্কিং পরিষেবা। তবে জুলাই মাসে বেশ কিছুদিন বন্ধ থাকবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি। জেনে নিন জুলাই মাসের কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(RBI)-এর হিসেব অনুযায়ী, জুলাই মাসে চারটি রবিবার ও দু’টি শনিবার ছাড়াও আরও দুদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১২ জুলাই রথযাত্রা এবং ২১ জুলাই বকরি ঈদ বা ঈদ-উল-জুহা উপলক্ষে পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক বন্ধ থাকবে। সব মিলিয়ে জুলাই মাসে চারটি রবিবার এবং শনিবার সহ মোট ৮ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও নেট ব্যাঙ্কিং ও ATM পরিষেবা স্বাভাবিক থাকবে।
অন্যদিকে পশ্চিমবঙ্গে ৮ দিন ব্যাঙ্ক বন্ধ থাকলেও চারটি রবিবার এবং দুটি শনিবার ছাড়াও রথযাত্রা, ভানু জয়ন্তী, দ্রুকপা, সেচি, হরেলা, ঈদ-উল-জুহা ইত্যাদি বিভিন্ন আঞ্চলিক উৎসব মিলিয়ে মোট ১৫ দিন ছুটি থাকবে ব্যাঙ্ক।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...