Wednesday, June 24, 2026

ধনকড় দুর্নীতিগ্রস্ত, জৈন হাওয়ালা মামলায় নাম জড়িয়ে ছিল: বিস্ফোরক অভিযোগ মমতার

Date:

Share post:

রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর। রাজ্যপাল একজন দুর্নীতিগ্রস্ত মানুষ, জৈন হাওয়ালা নাম জড়িয়ে ছিল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar)- সোমবার, সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তিনি বলেন, জৈন হাওয়ালা মামলায় নাম ছিল রাজ্যপালের। কিন্তু আদালতে গিয়ে কোনওভাবে সেই মামলা থেকে তাঁর নাম সরানো হয়েছে একজন দুর্নীতিগ্রস্ত মানুষ। মুখ্যমন্ত্রী বলেন, জৈন হাওয়ালা মামলায় চার্জশিট কার নাম ছিল তা খুঁজলেই পাওয়া যাবে। এখনও ওই সংক্রান্ত ঘটনায় একটি জনস্বার্থ মামলা চলছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, কেন হঠাৎ উত্তরবঙ্গ (North Bengal) সফরে গেলেন রাজ্যপাল তা খতিয়ে দেখা উচিত। উত্তরবঙ্গ ভাগের চক্রান্ত চলছে। এই পরিস্থিতিতে রাজ্যপাল উত্তরবঙ্গে গিয়ে বিজেপি (Bjp) নেতাদের সঙ্গে বৈঠক করছেন। ধনকড় এক্তিয়ার বহির্ভূত কাজ করছেন বলে তীব্র অভিযোগ জানান মমতা। এর পাশাপাশি, রাজ্যপালের সফরে খরচ নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে যেখানে মহামারি আইন বলবৎ রয়েছে, সেই পরিস্থিতিতে কীভাবে বেশি মানুষের জমায়েত করা হচ্ছে সেদিকটাও দেখা উচিত বলে মনে করেন মমতা।

আরও পড়ুন-বাস-অটো চলাচলে ছাড়, আরও শিথিল করে বিধিনিষেধ জারি 15 জুলাই পর্যন্ত: মুখ্যমন্ত্রী

তিনি বলেন, সেখানে বিজেপির নেতাদের সঙ্গে বসে আলোচনা করছেন রাজ্যপাল। শুধু তাই নয়, আন্দোলন জারি রাখার কথা বলছেন। সাংবিধানিক প্রধান হিসেবে কিভাবে এই বার্তা দিতে পারেন তিনি? প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।

একইসঙ্গে ভোট-পরবর্তী হিংসার অভিযোগের তদন্ত করতে মানবাধিকার কমিশনের প্রতিনিধিদের রাজ্য সফরের বিষয়ে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, তাঁর কাছে খবর আছে বেশিরভাগ লোকেই সাজিয়ে-গুছিয়ে কমিশনের প্রতিনিধিদের সামনে উপস্থিত করেছেন বিজেপি নেতারা এরমধ্যে সত্যতা নেই।

মুখ্যমন্ত্রী এদিন ফের জানান, তিনবার রাজ্যপালকে সরানোর জন্য দিল্লিতে চিঠি লিখেছেন তিনি। অবিলম্বে বাংলার স্বার্থে এই রাজ্যপালকে সরানো উচিত বলে মন্তব্য করেন মমতা।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...