Wednesday, April 8, 2026

পাহাড় সফর সেরে জিটিএ-র আর্থিক দুর্নীতির অভিযোগে ক্যাগের তদন্ত চাইলেন রাজ্যপাল

Date:

Share post:

এবার গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (Gta)-এর বিরুদ্ধে বহু কোটি টাকা নয়ছয়ের অভিযোগ তুলে বিবৃতি দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। সোমবার সাত দিনের সফর শেষে দার্জিলিং (Darjeeling) থেকে কলকাতা ফেরার সময়ে প্রথমে পাহাড়ে রাজভবনের সামনে ও পরে বাগডোগরা (Bagdohra) বিমানবন্দরের সামনে জিটিএ-এর বিরুদ্ধে ওঠা আর্থিক নয়ছয়ের অভিযোগ খতিযে দেখতে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে (Cag) দিয়ে তদন্তের দাবি তোলেন তিনি।

 

রাজ্যপাল বলেন, “পাহাড়ে কদিন থাকার সময়ে জিটিএ-এর বিরুদ্ধে ১০০০ কোটি টাকার বেশি দুর্নীতির অভিযোগ পেয়েছি। ২০১৭ সাল থেকে জিটিএ-তে মনোনীত প্রশাসক বোর্ড কীভাবে কত টাকা কোথায় খরচ করেছে তা স্পষ্ট নয়”। তা নিয়ে যে সব দুর্নীতির অভিযোগ উঠেছে তা উদ্বেগের বিষয় বলে মত রাজ্যপালের। ক্যাগের মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছেন রাজ্যপাল।

 

গত সপ্তাহে পাহাড় সফরে গিয়েছিলেন রাজ্যপাল। তারপর থেকে রাজভবনে নানা সংস্থা, রাজনৈতিক দলের প্রতিনিধি, জনপ্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন তিনি। কেউ আলাদা রাজ্যের দাবিতে স্মারকলিপি দিয়েছেন, আবার কেউ জিটিএ-তে কীভাবে দুর্নীতি হয়েছে তা জানিয়ে তদন্তের অনুরোধ করেছেন।

 

যদিও জিটিএ-র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলার বিষয়টিকে ২০১৭ সাল থেকে দীর্ঘ সময় প্রশাসক বোর্ডে থাকা বিনয তামাং (Binay Tamang), অনীত থাপারা (Anit Thapa) গুরুত্ব দিতে চাননি। বিনয়দের তরফে সাফ জানানো হয়েছে, জিটিএ-তে তাঁদের আমলে বরাদ্দ প্রতিটি টাকার হিসেব নবান্নে দাখিল করা হয়েছে। হিল তৃণমূলের এক প্রবীণ সদস্য জানান, রাজ্যপাল বিশ্বব্যাঙ্কের প্রতিনিধিদের দিয়েও তদন্ত করানোর কথা বলতে পারেন, তবে তা নিয়ে মন্তব্য করা সম্ভব নয়।

 

 

 

Related articles

আজ রাজ্যের ৭ জেলায় দুর্যোগের কমলা সতর্কতা! 

বুধবার রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দক্ষিণবঙ্গে আজ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার...

IPL: ব্যাট হাতে তাণ্ডব বৈভবের, কিশোর বয়সেই হলেন একগুচ্ছ রেকর্ডের মালিক

আইপিএলের (IPL) শুরুতেই আলোচনার কেন্দ্রবিন্দু এখন ১৫ বছরের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী ( Vaibhav Suryavanshi)। মাত্র তিনটি ম্যাচ...

বাবার সৌজন্যে হবে না গিল সাক্ষাৎ, মেয়েকে জীবনের পাঠ দিলেন ঋদ্ধি

তারকা হয়েও মেয়েকে জীবনের পাঠ দিলেন ঋদ্ধিমান সাহা (Riddhiman Saha)। মেয়ে আনভি শুভমান গিলের (Shubhman Gill) ভক্ত। গুজরাট...

আবার আদালতে যাব! SIR-এর নাম বাদ নিয়ে আরামবাগ থেকে চড়া সুর মমতার

আরামবাগে নির্বাচনী প্রচার মঞ্চ থেকেই SIR ইস্যুতে কমিশনকে নিশানা তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বলেন, 'অনেক...