Saturday, June 13, 2026

রেলকর্মী এবং তাঁদের পরিবারের সদস্যদের টিকাকরণের জন্য বিশেষ ট্রেন চালু করল রেল কর্তৃপক্ষ

Date:

Share post:

এবার করোনা সুরক্ষায় রেল কর্মচারী ও তার পরিবারের সদস্যেদের ট্রেনে এই প্রথম কোভিড ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নিল রেল কর্তৃপক্ষ। এবার ৪৫ বছরের ঊর্ধ্ব রেলকর্মী এবং তাঁদের পরিবারের সদস্যদের টিকাকরণের জন্য বিশেষ ট্রেন চালু করল পূর্ব রেল। যার পোশাকি নাম ‘মোবাইল ভ্যাকসিন সেন্টার’।

রেল কর্তৃপক্ষের উদ্যোগে ট্রেনে রেল কর্মচারী ও তার পরিবারের সদস্যদের কোভিড ভ্যাকসিন দেওয়ার কথা বলা হয়েছে। আর তারই অঙ্গ হিসেবে সোমবার রানাঘাট স্টেশনে মোবাইল ভ্যাক্সিনেশন ক্যাম্প করলো পূর্ব রেল কর্তৃপক্ষ। ট্রেনের কামরায় তৈরি এই মোবাইল ভ্যাক্সিনেশন ক্যাম্প বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে সেই এলাকার রেল কর্মচারী ও তাদের পরিবারকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেবে।

আরও পড়ুন-পাহাড় সফর সেরে জিটিএ-র আর্থিক দুর্নীতির অভিযোগে ক্যাগের তদন্ত চাইলেন রাজ্যপাল

করোনা আবহে পূর্ব রেল তাদের কর্মী ও পরিবারের সদস্যদের টিকাকরণকে অগ্রাধিকারের ভিত্তিতে করার সিদ্ধান্ত নিয়েছে। সেই সূত্রে সংস্থার স্টাফ ওয়েলফেরায় ফান্ডের টাকা থেকে গোটা প্রক্রিয়াটি সম্পন্ন করার কথা রয়েছে। বিআর সিং হাসপাতালের চিকিৎসক এবং নার্সের তত্ত্বাবধানে ট্রেনের মধ্যেই চলবে এই অভিনব টিকাকরণ কর্মসূচি।

এছাড়াও রেলওয়ে কম্পার্টমেন্টে রয়েছে মিনি হসপিটালের ব্যবস্থা‌। রয়েছে অক্সিজেন ক্লোরিন মিনি ওটি কেবিন। রেলের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রেল কর্মীরা।

 

Related articles

নৈহাটি জুটমিলে তালা: শ্রমিক সমস্য়ায় ময়দানে বিজেপির শ্রমিক সংগঠন!

একদিকে রাজ্যে নতুন শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Suvendu Adhikari)।...

রুদ্রনীলকে ‘স্নেহের চুমু’ মুনমুনের, অভিনেতা বিধায়কের-প্রশংসায় পঞ্চমুখ সুচিত্রাকন্যা

রাজনীতি রাজনীতির জায়গায় আর সৌজন্য-স্নেহ এই অনুভূতিগুলো একেবারেই আলাদা। 'আবার হাওয়া বদল' ছবির প্রিমিয়ারে এসে ঠিক যেন এই...

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...

সাহায্য চেয়েও পাননি ৩ নাবিক: হরমুজে নাগরিক মৃত্যুতে ভর্ৎসনাই ‘ভরসা’ ভারতের

বাণিজ্যিক সম্পর্ক তো দীর্ঘ কয়েক বছর ধরে শেষ। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাও আমেরিকার মাটিতে অনিশ্চিত। এবার হরমুজ প্রণালী নিয়েও...