Saturday, June 13, 2026

৭০ লক্ষ ব্যয়ে কমিউনিটি হল কুকুরজানে

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief minister Mamata Banerjee) অনুপ্রেরণায় এবং রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সহযোগিতায় ৭০ লক্ষ টাকা ব্যয়ে মাইনরিটি কমিউনিটি হল (minority community hall) কুকুরজান অঞ্চলের চাউলহাটিতে নির্মিত হয়| মঙ্গলবার তার উদ্বোধন হলো । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক শ্রী খগেশর রায় । ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতি উত্তরা বর্মন রাজগঞ্জের পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতি পূর্ণিমা দাস রায়-বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ জনাব মোশারফ হোসেন, রাজগঞ্জ কলেজের গভর্নিং বডির সভাপতি লক্ষ মোহন রায়, বিডিও রাজগঞ্জ এনসি শেরপা, অঞ্চল প্রধান শ্রীমতি মালতি রায়। এদিনের অনুষ্ঠানে বিধায়ক খগেশ্বর রায় বলেন, মা মাটি মানুষ সরকার সব সময় সব রকম অবস্থাতেই সবার জন্য রয়েছে । এই কমিউনিটি হল হওয়ার ফলে এই এলাকার বহু মানুষ উপকৃত হবেন । অল্প ব্যয়ে বিয়ে, অন্নপ্রাশন থেকে শুরু করে নানা রকম অনুষ্ঠান এখানে করতে পারবেন । ফলে খুবই উপকৃত হবেন এলাকার মানুষ।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...