Monday, June 22, 2026

চোরে চোরে মাসতুতো ভাই! এবার গ্রেফতার দেবাঞ্জনের শাগরেদ ভাই কাঞ্চন দেব

Date:

Share post:

এতো চোরে চোরে মাসতুতো ভাই! না হলে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে জড়িত দেবাঞ্জন দেবের এক দূরসম্পর্কের আত্মীয়, সম্পর্কে যিনি আবার ভাই, সেই কাঞ্চন দেবকেও শেষ পর্যন্ত গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়োন্দারা। এরই পাশাপাশি গ্রেফতার করা হয়েছে আরও একজনকে। ধৃতের নাম শরৎ পাত্র।

নিশ্চয়ই ভাবছেন কে এই কাঞ্চন, আর কেনই বা তাকে গ্রেফতার করা হয়েছে? আসলে কাঞ্চন দেবাঞ্জনের দূর সম্পর্কের আত্মীয় । কাঞ্চন জানিয়েছে, দেবাঞ্জন তাকেও প্রতারণা করেছিল !
চাকরি দেওয়ার নাম করে টাকা নিলেও ,শেষপর্যন্ত কিন্তু সেই চাকরি জোটেনি কাঞ্চনের কপালে।

ইতিমধ্যেই এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃত দুজনেই দেবাঞ্জনের শাগরেদ ছিল। ধৃতদের মধ্যে শরৎ পাত্র ভুয়ো ক্যাম্পে ভুয়ো টিকা দিত ৷ সে-কথা জেরায় সে স্বীকার করে নিয়েছে ৷ আর কাঞ্চন কসবার অফিসে বসত। দেবাঞ্জনকে জেরার পর এই দুই ব্যক্তির নাম পান গোয়েন্দারা । পরে রাতভর তাদের জিজ্ঞাসাবাদ করার পর অবশেষে দুই ব্যক্তিকে গ্রেফতার করেন গোয়েন্দারা ।

কাঞ্চন দেব কিন্তু জানতো, দেবাঞ্জন রাজ্য সরকারের আমলা নয় । কাঞ্চন পুলিশকে জানিয়েছে, সে নিজেও দেবাঞ্জনের থেকে প্রতারিত হয়েছিল । কিন্তু কীভাবে প্রতারিত হয়েছিল ? প্রতারিত হওয়ার পরও দেবাঞ্জনের সঙ্গে কাজ করছিল কেন ? কোনও বিষয়ই স্পষ্ট নয় ৷ তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ জেরায় আরও তথ্য উঠে আসবে বলে মনে করছেন গোয়েন্দারা ৷

তদন্তে জানা গিয়েছে, দেবাঞ্জন নিজেই একটি নির্বাচন ডাকে । তার নাম ওয়েস্ট বেঙ্গল এমপ্লই ফেডারেশন ইলেকশন ৷ সেই ভোটে দেবাঞ্জনের কর্মীরাই ভোট দিয়েছিল ৷ পরে দেবাঞ্জন নিজেই নিজেকে জয়ী বলে ঘোষণা করে । গোয়েন্দারা খতিয়ে দেখবেন যে ধৃত শরৎ আদৌ টিকা দেওয়ার কাজে প্রশিক্ষিত ছিল কি না ৷

Related articles

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...