Monday, April 13, 2026

জম্মুতে ড্রোন হামলার তদন্তভার এনআইএ-র হাতে দিল স্বরাষ্ট্রমন্ত্রক

Date:

Share post:

ড্রোনের (drone attack on Jammu army camp) মাধ্যমে বিস্ফোরণ ঘটানোর ঘটনা দেশে এই প্রথম। তাও আবার কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা সামরিক ঘাঁটিতে। কীভাবে ঘটল এই ঘটনা তার উত্তর খুঁজতে এবার জাতীয় তদন্তকারী সংস্থার (NIA- national investigative agency) এনআইএ-র হাতে তদন্তভার তুলে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Central defence ministry)। জম্মুর(Jammu army base camp) সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার প্রাথমিক রিপোর্ট হাতে পাওয়ার পরই এনআইএর তদন্তভার তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

 

এই ড্রোন হামলার তদন্ত করতে গিয়ে যে প্রশ্নগুলো প্রথমেই উঠে আসছে:

 

১)বিপুল নিরাপত্তায় মোড়া সামরিক ঘাঁটি। সকলের সব রকম নজরদারি এড়িয়ে কীভাবে এখানে হামলা চালানো সম্ভব?

 

২) এই হামলার পিছনে কারা জড়িত? এখনো পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন এর দায় স্বীকার করেনি।

 

৩) কোথা থেকে এই হামলা পরিচালনা করা হয়েছে? দেশের ভিতরে লুকিয়ে থাকা কোনো শক্তিশালী শত্রু, নাকি বহির্দেশীয় আক্রমণ?

 

 

৪) এই প্রথম নাকি ড্রোন নিয়ে এর পরেও আরো কোনও বড় হামলার ছক রয়েছে শত্রুদের?

 

এই সব কিছুই খতিয়ে দেখবে এনআইএ। তবে প্রাথমিক তদন্তে যে রিপোর্ট উঠে এসেছে তাতে মনে করা হচ্ছে, পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী এই হামলার পিছনে জড়িত। তদন্তকারীদের ধারণা সীমান্ত পেরিয়ে ড্রোন ভারতে ঢুকেছিল। শনিবার গভীর রাতে পর পর দু’টি বিস্ফোরণ হয় জম্মুর সামরিক ঘাঁটিতে। এই ঘটনায় বায়ুসেনার দুই জওয়ান সামান্য আহত হয়েছেন। এই ঘটনার পরই রাজৌরি, পুঞ্চ এবং পঞ্জাবের পঠানকোটে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়। বিস্ফোরণের ২৪ ঘণ্টার মধ্যেই আরও দু’টি ড্রোন জম্মুর কালুচক এলাকায় দেখতে পায় সীমান্তরক্ষী বাহিনী। গুলি করে সেগুলো নামানোর চেষ্টাও করা হয়। কিন্তু বিপদ বুঝে তারা দ্রুত পালায়। সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবারও জম্মুর তিন জায়গায় ড্রোন উড়তে দেখা গিয়েছে । কিন্তু সেগুলি কারা নজরদারি করার জন্য ভারতের আকাশে পাঠাচ্ছে তা জানা যায়নি। সবকিছুই খতিয়ে দেখে রহস্যের সমাধানের চেষ্টা করবে এনআইএ তদন্তকারী অফিসাররা।

Related articles

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...