Friday, June 26, 2026

গড়বেতা-শালবনির উন্নয়নে রিভিউ কমিটি গড়লেন মন্ত্রী মানস ভুঁইয়া

Date:

Share post:

গড়বেতা ১,১১,১১১ এবং শালবনি ব্লকগুলিতে জেলা সম্পদ উন্নয়ন ও অনুসন্ধান ​​দফতরের পর্যালোচনা সভা করলেন বিভাগীয় মন্ত্রী ডা. মানস ভুঁইয়া।

তিনটি ব্লকের বিডিও, এসডিও (সদর),
এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা,
তিনটি ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষরা, অঞ্চল প্রধান, থানার ওসি ,আইসি উপস্থিত ছিলেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাম বাংলার কৃষি ও কৃষকের আর্থিক অবস্থার উন্নয়নে এবং কৃষি কাজের সুযোগ বাড়াতে মাটির উপরের জলরাশিকে সঠিক ব্যবহারের জন্য ‘জল ধরো জল ভরো’ প্রকল্পের উপর গুরুত্ব আরোপ করেছেন।
বিশ্ব ব্যাঙ্কের আর্থিক সাহায্যে এই দফতরের অধীনে এই ধরনের কর্মসূচিগুলি রূপায়নে জোর দেওয়া হচ্ছে । জঙ্গলমহল এলাকাগুলিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ।
সমস্ত কাজ সুষ্ঠভাবে রূপায়নের লক্ষ্যে সোমবার চারটি ব্লকের দুটি বিধানসভার বিধায়কদের চেয়ারম্যান এবং বিডিওদের আহ্বায়ক করে পঞ্চায়েত সমিতির সভাপতি,
কর্মাধ্যক্ষ ,অঞ্চল প্রধানদের, স্থানীয় ওসি- আইসি এবং বিভাগীয় আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের রেখে এসডিও কে চিফ অ্যাডভাইজার করে একটি রিভিউ কমিটি তৈরি করা হয়েছে।
এই কমিটি দফতরের সব কাজ পর্যালোচনা করবে এবং আগামী দিনে কি কি কাজ হবে তার জন্য অগ্রাধিকারের ভিত্তিতে একটি তালিকা তৈরি করবে বলে জানা গিয়েছে।
গড়বেতা এলাকাতে বালি, পাথর এবং মোরামের নিয়ম বহির্ভূত ব্যবসা বন্ধ করার আবেদন করেন ডা. মানস ভুঁইয়া ।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...