Monday, June 15, 2026

সাংসদ অভিষেককে খোঁচা দিয়ে তদন্তের মুখে টিভি চ্যানেল

Date:

Share post:

তাঁর বিরুদ্ধে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মামলা খারিজ করার আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন টাইমস-নাও চ্যানেলের এডিটর-ইন-চিফ রাহুল শিবশঙ্কর৷

সেই আর্জিতে সাড়া না দিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ তদন্তে সহযোগিতার নির্দেশ দিয়েছেন রাহুল শিবশঙ্করকে৷ তবে সাম্প্রতিক অতিমারি পরিস্থিতিতে সরাসরি হাজিরার পরিবর্তে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে পারবেন
রাহুল শিবশঙ্কর৷ পাশাপাশি বিচারপতি কৌশিক চন্দ নির্দেশে বলেছেন, প্রয়োজনে তদন্তকারী সংস্থাও আগাম ৪৮ ঘন্টার নোটিশ দিয়ে দিল্লি গিয়েও রাহুল শিবশঙ্করকে জিজ্ঞাসাবাদ করতে পারবে৷

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে, গত ৪ এপ্রিল, টাইমস-নাও চ্যানেলের টুইটার হ্যাণ্ডলে
সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপত্তিকর এবং মানহানিকর একটি অডিও-টেপ সম্প্রচার করা হয়৷ ওই অডিও-টেপে দুই ব্যক্তির কথোপকথন শোনা যায়৷ সেই অডিও-টেপেই এ ধরনের আপত্তিকর এবং বিতর্কিত মন্তব্য শোনা যায়৷ অথচ ওই সম্প্রচারেই জানানো হয়, অডিও-টেপের বক্তব্যের দায় টাইমস-নাও চ্যানেলের নয়৷
ওই মানহানিকর সম্প্রচারের বিরুদ্ধে FIR করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ FIR-এ বলা হয়, ভোটের মুখে পরিকল্পিতভাবেই ‘টাইমস নাও’ এই অডিও-টেপ সম্প্রচার করেছে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে৷, যাতে নির্বাচনকে প্রভাবিত করা যায়৷ এই FIR-এর ভিত্তিতে মামলাও হয় আলিপুর কোর্টের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে৷ আদালত টাইমস-নাও চ্যানেলের এডিটর- ইন- চিফ রাহুল শিবশঙ্করকে ফৌজদারি আইনের ৪১এ ধারা অনুসারে নোটিস দেয়৷
এর পরেই রাহুল শিবশঙ্কর হাইকোর্টে আবেদন করেন ওই FIR এবং মামলা খারিজের দাবি জানিয়ে৷ এদিন বিচারপতি কৌশিক চন্দের এজলাসে রাহুল শিবশঙ্করের কৌঁসুলি দেবাশিস রায় মামলা খারিজের আবেদন জানান৷ রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে সব্যসাচী বন্দ্যোপাধ্যায় এবং সঞ্জয় বসু এই আর্জির জোরালো সওয়ালে বিরোধিতা করেন৷

দু’পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি কৌশিক চন্দ ফৌজদারি আইনের ৪১এ ধারা অনুসারে তদন্তের মুখোমুখি হতে নির্দেশ দিয়েছেন রাহুল শিবশঙ্করকে৷

 

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...