Saturday, June 13, 2026

পুজোর আগেই প্রাথমিক টেট -এর ফল প্রকাশিত হবে

Date:

Share post:

মুখ্যমন্ত্রী (Chief minister Mamata Banerjee ) প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর তাঁর সেই প্রতিশ্রুতি পালনের পদক্ষেপও শুরু হয়ে গেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (chief minister Mamata Banerjee)-ঘোষণা করেছিলেন পুজোর আগেই প্রাথমিকের টেট (Tet) পরীক্ষার ফলপ্রকাশ হবে। সফল চাকরিপ্রার্থীরা নিয়োগপত্রও পেয়ে যাবেন পুজোর (before Durga Puja festival) আগেই। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য ( Manik Bhattacharya) ঘোষণা করলেন পুজোর আগেই প্রাইমারি টেট পরীক্ষার ফল প্রকাশ করে দেওয়া হবে। প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী টেট পরীক্ষা দিয়েছিলে। যদিও ফল প্রকাশের আগেই মডেল উত্তরপত্র ওয়েবসাইটে আপলোড করা হবে। পর্ষদ সভাপতি জানিয়েছেন, ফল প্রকাশের আগে সমস্ত প্রশ্নের উত্তর ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। তারপরেই চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। প্রাথমিকের টেট পরীক্ষার ফল প্রকাশের পাশাপাশি এদিন প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন পর্ষদ সভাপতি। সভাপতি বলেন, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন পুজোর আগে ১০ হাজার ৫০০ জনকে প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ করা হবে। সোমবার শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিবের বৈঠক হয়েছে । ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে পুজোর আগে সেই নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে।

রাজ্যে বিধানসভা নির্বাচনের আগেই ৫৬৫৬ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছিল পর্ষদের তরফে। তারপর নির্বাচনী বিধি জারি হয়ে যাওয়ায় ১৬,৫০০ শিক্ষক নিয়োগের প্রক্রিয়া স্থগিত রাখতে হয়। নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী ১৬,৫০০ প্রাথমিক শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেছিলেন। ৫১৪৬ জন ইতিমধ্যেই চাকরিতে যোগ দিয়েছেন।

 

 

 

 

 

Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...