Tuesday, June 23, 2026

ফের ভূমিকম্প ভুটানে

Date:

Share post:

বুধবার সাতসকালেই ভূমিকম্পে (earthquake at Bhutan) কেঁপে উঠল ভুটান। বুধবার সকাল সাড়ে ৬টা নাগাদ ভুটানের পারো ও লাগোয়া এলাকায় ওই কম্পন অনুভূত হয়েছে। তবে কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। এই নিয়ে গত ৩০ দিনে ১৯ বার ভূকম্পন অনুভূত হল ভুটানে।

সিকিমের কেন্দ্রীয় আবহাওয়া মন্ত্রক (Sikkim Central weather officr)সূত্রে জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল থিম্পুর দক্ষিণ পশ্চিম এলাকায়। কম্পাঙ্কের মাত্রা রিখটার স্কেলে ৩।

এই নিয়ে গত এক মাসের মধ্যে ভুটানে ১৯টি মৃদু ভূমিকম্প হয়েছে। সূত্র অনুযায়ী, ৪টি কম্পন অনুভূত হয়েছে রিখটার স্কেলের ৪ মাত্রার। ৮টি ভূমিকম্প হয়েছে রিখটার স্কেলের ৩ ও ৪ মাত্রার মাঝামাঝি। ৭টি কম্পন অনুভূত হয়েছে রিখটার স্কেলের ২ এবং ৩ মাত্রার মাঝামাঝি। সবকটি ভূমিকম্পের উৎস ছিল ভুটান লাগোয়া তিব্বতের লাসার দক্ষিণ পশ্চিমে।

 

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...