Tuesday, June 23, 2026

প্রবল বৃষ্টি উত্তরবঙ্গে, ধস নামছে পাহাড়ে, জলমগ্ন ডুয়ার্স

Date:

Share post:

টানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের ( monsoon in North Bengal) পাহাড় ও সমতলে ধস ও বন্যা পরিস্থিতির আশঙ্কা বাড়ছে (flood situation)। পাহাড়ে লাগাতার বর্ষণের ফলে উত্তরবঙ্গের তরাই, ডুয়ার্স ও কোচবিহারের সমতলে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। সব নদীই প্রায় (each and every rivers are over flooded) ফুঁসছে। ডুয়ার্সের কয়েকটি এলাকায় নিকাশি বেহাল হয়ে পড়ায় সেখানে জনবসতি জলমগ্ন হয়েছে। রাস্তার উপর দিয়েও জল বইছে। তবে পরিস্থিতি আয়ত্বের মধ্যে রয়েছে বলে দাবি করেছেন জেলা প্রশাসনের কর্তারা। বুধবার সকাল থেকে দার্জিলিং, কালিম্পঙের(Darjeeling, kalimpong) আকাশ মেঘে ঢাকা। তুমুল বৃষ্টি হয়েছে পাহাড়ের বেশ কয়েকচটি এলাকায়। দার্জিলিঙের পথে ছোটখাটো ধস নেমেছে। শিলিগুড়ি-সিকিম রাস্তায় পাহাড় থেকে মাটি-পাথরের স্তূপ গড়িয়ে পড়েছে লিকুভির এলাকায়। তবে রাস্তা বন্ধ হয়নি কোথাও। জরুরি ভিত্তিতে মাটি-পাথর রাস্তা থেকে সরাতে একাধিক এলাকায় বিশেষ দুর্যোগ মোকাবিলা টিম থাকায় সমস্যা কম হচ্ছে।

শিলিগুড়ি, জলপাইগুড়ির সব নদীতেই জলস্তর বেড়েছে। মহানন্দা, তিস্তা, তোর্সা তো বটেই, লিজ, ঘিস, নেওড়া, মূর্তির মতো নদীতেও জলের স্রোত বিপজ্জনক হয়ে উঠেছে। ডুয়ার্সে কলি, তাতাসির মতো নদীও ফুঁসছে। বানারহাটের হাতিনালার জল উপচে বিস্তীর্ণ এলাকার রাস্তাঘাট, জনবসতি আংশিক প্লাবিত হয়েছে।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...