Saturday, June 20, 2026

কোভিড বিধি মেনে খুলে দেওয়া হলো জিম করবেট ন্যাশনাল পার্ক 

Date:

Share post:

অবশেষে খুলে দেওয়া হলো জিম করবেট টাইগার রিজার্ভ (Jim Corbett National park) ফরেস্ট বা জিম করবেট ন্যাশনাল পার্ক। ২৯ জুন মঙ্গলবার থেকেই খুলে গিয়েছে এই টাইগার পার্ক (tiger safari)। আপাতত এক বছরের জন্য খোলা থাকবে পার্ক। কোভিড বিধি(covid protocols) পুরোপুরি মেনে চলা হবে। করোনা অতিমারির জেরে বহুদিন ধরেই পর্যটকদের আসা বন্ধ ছিল উত্তরাখণ্ডের (Uttarakhand) এই টাইগার পার্কে। জানা গিয়েছে, এই টাইগার রিজার্ভের পাঁচটি রেঞ্জ অর্থাৎ গর্জিয়া, বিজরানি, ধারা-ঝির্না, ঢেলা এবং পাখরোন। এই পাঁচটি রেঞ্জও একই সঙ্গে খুলে দেওয়া হল। তবে রিজার্ভ ফরেস্ট সূত্রে জানা গিয়েছে, আপাতত নাইট সাফারি (night Safari)বন্ধ রাখা হলো। বন্যপ্রেমী ও পর্যটকরা শুধুমাত্র দিনের বেলায় ভ্রমণ করতে পারবেন।

 

জিম করবেট ন্যাশনাল পার্ক ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ স্থানগুলির মধ্যে অন্যতম। বন্যপ্রেমীদের কাছে করবেট টাইগার রিজার্ভ চিরকালই জনপ্রিয়। কিন্তু করোনার জেরে দীর্ঘদিন পার্ক বন্ধ থাকায় এখানে কর্মরত মানুষজনদের রোজগারে টান পড়েছিল। করবেট টাইগার রিজার্ভ ফরেস্টের ডিরেক্টর জানিয়েছেন, বন্যপ্রেমীদের কথা মাথায় রেখেই এই পার্ক খুলে দেওয়া হয়েছে। প্রথমদিনেই প্রায় ৫০টির কাছাকাছি সাফারির বুকিং হয়েছে। এতদিন পর করবেট টাইগার রিজার্ভ খোলায় সকলেই অত্যন্ত খুশি।

পাশাপাশি উত্তরাখণ্ডের বন এবং পরিবেশ মন্ত্রী হরক সিং রাওয়াত জানিয়েছেন, করবেট পার্ক ছাড়াও রাজাজি টাইগার রিজার্ভও আগামী এক বছরের জন্য খোলা হল। পর্যটকরা সেখানে যেতে পারবেন। তবে করোনার তৃতীয় ঢেউ আসার আগেই এই অভয়ারণ্য গুলি খুলে দেওয়ায় বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থার পক্ষ থেকে আপত্তি তোলা হয়েছে। তাদের মতে এই করুণা বাইরের মানুষজন জঙ্গলের ভিতরে প্রবেশ করলে প্রাণীদের ক্ষতি হতে পারে।

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...