Tuesday, March 17, 2026

ভুয়ো ভ্যাকসিন নিয়ে শারীরিক ও মানসিক যন্ত্রণার শিকার হয়েছেন, জানালেন মিমি

Date:

Share post:

ভুয়ো ভ্যাকসিন নিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন যাদবপুরের তৃণমূলের সাংসদ মিমি চক্রবর্তী। আগের তুলোনায় অনেকটাই সুস্থ অভিনেত্রী। একথা নিজেই জানিয়েছেন মিমি। বুধবার ইন্সটাগ্রামে একগুচ্ছ লিলি ফুলের ছবি পোস্ট করে সাংসদ নিজের ভালো থাকার কথা জানিয়েছেন। মিমি লিখেছেন, “আপনারা যদি জানতে চান, দিনগুলো কতটা খারাপ কেটেছিল? আমি বলব, এই ঘটনায় শারীরিক ও মানসিক ভাবে যন্ত্রণার শিকার হয়েছি আমি।”

মিমি বলছেন, সবার ভালবাসা, প্রার্থনাতেই তিনি সুস্থ হয়ে উঠেছেন। চিকিৎসকের দেওয়া ওষুধে আগের তুলনায় অনেকটাই ভালো আছেন তিনি। চিকিৎসক জানিয়েছেন, খুব শীঘ্রই তাঁর গলব্লাডারের সমস্যাও কমে যাবে। মিমি সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগীদের উদ্দেশে লেখেন, ‘আমার জন্য ভেবেছেন, আমার জন্য সবাই অনবরত প্রার্থনা করেছেন। আমি কৃতজ্ঞ সবার কাছে।’

 

View this post on Instagram

 

A post shared by Mimi (@mimichakraborty)


গত সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, মিমির সঙ্গে তাঁর কথা হয়েছে। সাংসদের শারীরিক অবস্থা আগের থেকে কিছুটা ভালো আছে। মিমির আগে থেকেই গলব্লাডারের সমস্যা ছিল। সেই কারণেই অভিনেত্রী অসুস্থ হয়ে পড়েছিলেন বলে জানিয়েছিলেন তৃণমূল নেত্রী।

আরও পড়ুন-আফগানিস্তানে ভারতীয়দের অপহরণের ষড়যন্ত্র, সতর্কবার্তা জারি করল কাবুল দূতাবাস

উল্লেখ্য, কসবার ভুয়ো টিকাকরণ শিবির থেকে টিকা নিয়েছিলেন মিমি চক্রবর্তী। ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন তিনি। তারপরই খবর মেলে ওই ক্যাম্পের সরকারি অনুমোদন ছিল না। ভুয়ো IAS অফিসার দেবাঞ্জন দেবকে গ্রেফতারও করেছে পুলিশ। টিকা নেওয়ার পরে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে মিমি জানিয়েছিলেন তাঁর শারীরিক অবস্থা ঠিক আছে। কিন্তু শুক্রবার রাত থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। যদিও এখনও মিমি নিজে জানিয়েছেন তিনি আগের থেকে অনেকটাই সুস্থ।

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...