Monday, April 6, 2026

বিমান ইস্যুকে কেন্দ্র করে শুভেন্দু- কুণাল তরজা

Date:

Share post:

সরকারি কাজে দেশের নানান জায়গায় যাতায়াতের জন্য একটি ছোট বিমান লিজ নিতে চেয়েছে পশ্চিমবঙ্গ সরকার(west bengal government)। এ বিষয়ে সম্প্রতি একটি ই টেন্ডার প্রকাশ করা হচ্ছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল রাজ্য রাজনীতি। বিমান ভাড়া নেওয়াকে কটাক্ষ করে মমতাকে তোপ দেগেছেন শুভেন্দু অধিকারী(suvendu adhikary)। যেখানে তাঁর দাবি, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হতে চান বলে এবার হেলিকপ্টারের বদলে সরকারি খরচে বিমানের দেশ ঘুরতে চাইছেন। শুভেন্দুর এই টুইটের পর পাল্টা তোপ দেগেছেন রাজ্যের তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh)। তিনি বলেন, “তৃণমূলের মন্ত্রী থাকাকালীন সরকারের হেলিকপ্টারে করে ঘুরে বেড়াতেন এই তৎকাল বিজেপি নেতা। এখন রাজ্য সরকারের বিমানের বিরুদ্ধে চিৎকার করার দায়িত্ব পেয়েছেন উনি। অথচ এই বিজেপি দলবদলুদের জন্য ‘প্রাইভেট প্লেন’ ব্যবহার করত। নির্লজ্জ…”

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিবহন দপ্তরের যে টেন্ডার উল্লেখ করে দিন টুইটি করেন সেখানে দেখা যাচ্ছে, আগামী তিন থেকে পাঁচ বছরের জন্য একটি প্লেন লিজ নিতে চায় রাজ্য সরকার। ওই ই-টেন্ডারে বলা হয়েছে, একটি আট থেকে দশ আসনের মিনি এয়ারক্রাফট লিজ নিতে চায় রাজ্য। যেটি মাসে ৪৫ ঘণ্টা পর্যন্ত চলবে। শীতাতাপ নিয়ন্ত্রিত ওই প্লেনটি যেন ফ্যালকন-২০০০ মডেল বা তার সমতুল্য হয় তা-ও ওই টেন্ডার বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সেই টেন্ডারের ছবি তুলে ধরে তৃণমূল সরকারের তোপ দেগে থেকে শুভেন্দু অধিকারী লেখেন, “সাধারণ মানুষ যখন ভুয়ো টিকা নিয়ে সন্ত্রস্ত তখন (স্বঘোষিত) প্রধানমন্ত্রীর জন‍্য পুষ্পক রথ! এবার হেলিকপ্টারের বদলে ১০ আসনের বিলাসবহুল বিমান নেবে রাজ‍্য। সারাদেশে সরকারি খরচে লোকসভা ভোটের প্রচারটাই কি আসল উদ্দেশ‍্য?”

শুভেন্দু এহন মন্তব্যের পাল্টা দিয়ে কুণাল ঘোষের পাশাপাশি টুইট করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি লেখেন, “রাজ্যের বিরোধী দলনেতার এই ধরনের আক্রমণ অত্যন্ত নিম্ন রুচির। অনেক রাজ্যেরই একাধিক নিজস্ব বিমান রয়েছে। এটা থাকা রাজ্যের পক্ষে গর্বের বিষয়। আর প্রধানমন্ত্রীর জন্য যে কোটি কোটি টাকা খরচ করে বিমান কেনা হয়, তা নিয়ে আগে কথা বলুক বিজেপি।”

 

Related articles

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...