Wednesday, April 1, 2026

চালু হল ‘জয় বাংলা’ বাস, নিখরচায় মিলবে পরিষেবা

Date:

Share post:

বৃহস্পতিবার থেকে রাজ্যে চালু হয়েছে গণপরিবহণ। চালু হয়েছে বাস-মিনিবাস থেকে ট্যাক্সি পরিষেবাও। কিন্তু রাস্তায় বেরিয়ে অনেকেই বলছেন, ‘কোথায় বাস’? আজ রাস্তায় প্রায় ৩ হাজার সরকারি বাস নামার কথা ছিল। শুধু সরকারি নয়, অভিযোগ এদিন রাস্তায় দেখা মেলেনি বেসরকারি বাস, মিনিবাসেরও। অফিসের নিত্যযাত্রী, প্রয়োজনীয় কাজের জন্য পথে বেরোতে বাধ্য হওয়া মানুষ, সকলেই এদিন কম বেশি হয়রানির শিকার।

পোট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধিকে সামনে রেখে ইতিমধ্যেই বাস ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছে বেসরকারি বাস সংগঠনগুলি। অন্যদিকে রাজ্য সরকারকে একপ্রকার না জানিয়েই ভাড়া বাড়িয়ে দিয়েছে অ্যাপ ক্যাবগুলি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার থেকে শহরের রাস্তায় নামল ‘জয় বাংলা’ বাস। সম্পূর্ণ বিনামূল্যে মিলবে এই বাস পরিষেবা।

জাতীয় বাংলা সম্মেলনের উদ্যোগে ও ‘Kolkata Bus-O-Pedia’ এবং ফোনেক্স গ্রুপের সহযোগিতায় দুপুর ১২টায় হাজরা মোড় থেকে এই কোভিড স্পেশাল বাস পরিষেবা চালু হয়। পরীক্ষামূলক ভাবে শুক্রবার থেকে ৩টি রুটে একটি বাস চালু করা হবে বলে খবর। রুটগুলি হল- ১)দমদম চিড়িয়া মোড় থেকে হাওড়া ময়দান, ২)হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ, ৩)সল্টলেক সেক্টর ফাইভ থেকে গড়িয়া স্টেশন। এই বাসে উঠতে গেলে আগাম বুকিং করতে হবে। যাত্রীদের সুবিধার জন্য ৩ টি রুটের আলাদা আলাদা ফোন নম্বর দেওয়া হচ্ছে।

আরও পড়ুন- নন্দীগ্রাম ভোটে কারচুপি! নথি দেখিয়ে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের

 

Related articles

বিশ্বকাপে নেই ইতালি, ভেন্যু নিয়ে ইরানকে কড়া বার্তা ফিফার

বিশ্বকাপ(FIFA World Cup) শুরুর আগেই অঘটন। চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি(Italy) এবারও বিশ্বকাপের টিকিট পেল না। বসনিয়া-‌হার্জেগোভিনার বিরুদ্ধে...

সকাল থেকে ভ্যাপসা গরম, এপ্রিলের শুরুতেই হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের 

পয়লা এপ্রিলের সকাল থেকেই তীব্র গরমে নাজেহাল অবস্থা কলকাতাসহ দক্ষিণবঙ্গবাসীর। চৈত্রের দহনে চাঁদিফাটা রোদ জেলায় জেলায়। আলিপুর হাওয়া...

পদ্ম ফুলের বস্তা ভরে ফর্ম 6 জমা করছিল, শীর্ষ আদালত আটকেছে: সুপ্রিম সিদ্ধান্তে খুশি তৃণমূল সুপ্রিমো

বেআইনিভাবে ফর্ম 6 জমা করে বাইরের লোক ঢোকাচ্ছে বিজেপি-এই অভিযোগে গত তিনদিন ধরে সরব তৃণমূলের (TMC) সুপ্রিমো মমতা...

আবেগে চোখে জল, আর্জেন্টিনার বড় জয়ের মধ্যেই মেসির বিদায় জল্পনা

ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি, দেশের মাটিতে শেষ ম্যাচে খেলে ফেললেন মেসি(Lionel Messi )?‌ লা বোম্বোনেরাতে আর্জেন্টিনা( Argentina)-জাম্বিয়া...