Friday, April 3, 2026

অগাস্টের মাঝামাঝিতে শুরু হচ্ছে কলকাতা লিগ, জানাল আইএফএ

Date:

Share post:

অগাস্টের মাঝামাঝিতে ফিরতে চলেছে কলকাতা লিগ( kolkata league)। বৃহস্পতিবার আইএফএর( Ifa) বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হল। আইএফএর এই বৈঠকে উপস্থিত ছিল ময়দানের ১৩ টি ক্লাবের শীর্ষ কর্তারা। যদিও উপস্থিত ছিল না এসসি ইস্টবেঙ্গলের কোন ক্লাব কর্তা।

গতবছর করোনার কারণে বাতিল করে দেওয়া হয়েছিল কলকাতা লিগ। তবে চলতি বছর করোনার সবরকম বিধিনিষেধ মেনে কলকাতা লিগের আয়োজন করতে চলেছেন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ‍্যায়। বৈঠকে ঠিক হয় এবারের কলকাতা ফুটবল লিগে কোনও অবনমন থাকবে না। এছাড়া রাজ্য সরকারের নির্দেশ অনুসারে সমস্ত ম্যাচ হবে দর্শকশূন্য মাঠে। এছাড়া বাঙালি ফুটবলারদের কথা মাথায় রেখে ঠিক হয় যে চার বিদেশি জায়গায় তিন বিদেশি সই করাতে পারবে ক্লাব গুলো। মাঠে নামবে দুই বিদশি।

এদিন এই বৈচকে উপস্থিত ছিলেন এটিকে-মোহনবাগানের ডিরেক্টর দেবাশিস দত্ত, মহমেডান স্পোর্টিংয়ের মহম্মদ কামারুদ্দিন। এসসি ইস্টবেঙ্গলের তরফ থেকে কোনও কর্তাই আসেননি এই বৈঠকে। আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ‍্যায় শ্রী সিমেন্ট ও ইস্টবেঙ্গল ক্লাব সচিব কল্যাণ মজুমদারকে চিঠি পাঠায় বৈঠকে আসার জন্য। কিন্তু কোনও কর্তাই হাজির হননি। যদিও এসসি ইস্টবেঙ্গলের সিইও কর্নেল শিবাজী সমাদ্দার আইএফএ সচিবকে ফোন করে বৈঠকের যাবতীয় তথ্য জেনে নেন। তিনি জানিয়েছেন, ব্যক্তিগত কারণে তিনি এই বৈঠকে আসতে না পারলেও আগামী দিনের বৈঠকে উপস্থিত থাকবেন।

আরও পড়ুন:মেসির সঙ্গে চুক্তি হল না বার্সেলোনার, বার্সায় মেসি যুগের অবসান? জল্পনা তুঙ্গে

 

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...