Friday, April 3, 2026

প্রেসিডেন্টের কপ্টারে গুলি, ফেসবুকে এবার নিজেই ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় জাকারবার্গ!

Date:

Share post:

বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বার নিজেই ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ঢুকে গেলেন এর প্রতিষ্ঠাতা। তার বানানো ভার্চুয়াল দুনিয়াতেই তাকে খুঁজে পেতে বিজ্ঞাপন দিয়েছে কলম্বিয়া পুলিশ। খুঁজে দিলে ৩০ লাখ ডলার পুরস্কারও দেওয়া হবে বলে জানিয়েছে তারা।
সম্প্রতি কলম্বিয়ার কুকুতা যাওয়ার পথে সে দেশের প্রেসিডেন্ট ইভান দুকের হেলিকপ্টার লক্ষ্য করে হামলা হয়। অভিযোগ, কাতাতুম্বোর উপর দিয়ে যাওয়ার সময় তার কপ্টার লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চলে। হামলার সময় প্রেসিডেন্টের সঙ্গে কপ্টারে ছিলেন তাঁর দুই মন্ত্রী এবং আমলাও। ইভানের অভিযোগ, ‘কাপুরুষের মতো হামলা করা হয়েছে। গুলিতে একাধিক গর্ত হয়ে গিয়েছে কপ্টারটির।’ হামলার পর সন্দেহভাজনদের খোঁজে হন্যে হয়ে ঘুরছে কলম্বিয়া পুলিশ। সংবাদমাধ্যমের পাশাপাশি নেটমাধ্যমেও দুই সন্দেহভাজনের স্কেচ প্রকাশ করেছে তারা। তাতে বলা হয়েছে, ওই দু’জন কুখ্যাত অপরাধীকে খুঁজে দিলে ৩০ লাখ ডলার পুরস্কার দেওয়া হবে। আর ওই স্কেচই ঘুম কেড়েছে জাকারবার্গের। কারণ দুর্বল হাতে যে দুই ব্যক্তির স্কেচ আঁকা হয়েছে, তার এক মধ্যে একটি হুবহু অবিকল তার মতো দেখতে।
সেই স্কেচই হু হু করে ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। কলম্বিয়া পুলিশের ওই বিজ্ঞপ্তিতে শেয়ার করে সরাসরি জাকারবার্গকে ট্যাগ করছেন হাজার হাজার মানুষ। অপরাধ করে লুকিয়ে না থেকে ফেসবুক কর্ণধারকে পুলিশের হাতে ধরা দিতেও অনুরোধ জানিয়েছেন অনেকে। যে কারণে নিজের তৈরি ভার্চুয়াল দুনিয়ায় জাকারবার্গ নিজেই এখন ‘অপরাধী’। যদিও এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি তিনি।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...