Friday, June 26, 2026

চরম দুর্ভোগে যাত্রীরা, বেসরকারি বাস মালিকদের বাস নামানোর অনুরোধ পরিবহনমন্ত্রীর

Date:

Share post:

পয়লা জুলাই অর্থাৎ আজ থেকে করোনা-বিধিনিষেধের মধ্যে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলতে পারবে সরকারি-বেসরকারি বাস। এমনটাই নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো আজ রাস্তায় প্রায় ৩ হাজার সরকারি বাস নামার কথা ছিল। কিন্তু কোথায় বাস? এদিন গড়িয়ার বাস ডিপোতে সারি সারি বাস দাঁড়িয়ে থাকলেও দেখা মেলেনি বাস চালক এবং কর্মচারীদের।

এদিন গড়িয়া সহ একাধিক ডিপোর চিত্রটা একইরকম ছিল। শুধু সরকারি নয়,এদিন রাস্তায় দেখা মেলেনি বেসরকারি বাস, মিনিবাসেরও। বাস না চলায় চরম হয়রানির মুখে পড়তে হয়েছে যাত্রীদের। এদিন ফিরহাদ হাকিম জানান, “পথে নেমেছে সরকারি বাস। রাস্তায় এখন চলছে প্রায় ৪ হাজার সরকারি বাস।” পরিববহনমন্ত্রী আরও জানিয়েছেন, বেসরকারি বাসের মালিকদের তিনি সরকারের পক্ষ থেকে অনুরোধ করবেন যাতে তাঁরা বাস নামান।

অন্যদিকে রাজ্যে বাস পরিষেবা নিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “৫০হাজার বাসের দরকার আছে যদি ট্রেন যদি না চলে। গ্রাম থেকে কলকাতার বাইরের লোক আসতে পারছে না৷ বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে সমস্যা রয়েছে। ট্রেন চলাচল আগে শুরু করা উচিত ছিল।”

আরও পড়ুন-অসুস্থ ছাত্রকে লালগড় থেকে এনে হাসপাতালে ভর্তি করালেন মন্ত্রী বিরবাহা

কলকাতায় পেট্রোলের দাম ১০০ ছুঁইছুঁই। হু হু করে দাম বাড়ছে ডিজেলেরও। এর ফলে বাস ভাড়া বৃদ্ধিরও ডাক দেন বেসরকারি বাস সংগঠন-মালিকেরা। যদিও এই বিষয়ে এখনও সরকারিভাবে কোনও সিদ্ধান্ত জানানো হয়নি।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...